World

একটা জ্যান্ত কাঁকড়ার দাম উঠল সাড়ে ৩২ লক্ষ টাকার বেশি

একটা কাঁকড়া বিক্রির জন্য নিলামে উঠল। আর সেখানে তার দাম উঠল জাপানি মুদ্রায় ৫ মিলিয়ন ইয়েন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৩২ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা! এমন মনে করার কোনও কারণ নেই যে কাঁকড়াটা আসলে সোনার। বা অন্য কোনও মূল্যবান কিছু দিয়ে তৈরি। একেবারে জ্যান্ত কাঁকড়া। কাঁকড়াটা মৎস্যজীবীদের জালে পড়ে। সেটাই পাড়ে এনে বিক্রি করা হয়। তবে কোনও দাম হেঁকে নয়। নিলাম করে। যেখানে সবচেয়ে বেশি দাম যিনি দেবেন তিনিই নিয়ে যাবেন কাঁকড়াটা।

কাঁকড়াটার ওজন ১ কেজি ২৪০ গ্রাম। গত মঙ্গলবার থেকেই জাপানে ফের শুরু হয়েছে মাছ ধরার মরসুম। আর তার দ্বিতীয় দিনেই এমন বিশাল দামে বিকোলো এক পিস কাঁকড়া। অবাক হচ্ছেন তো? ভাবছেন কাঁকড়াটায় এমন কী আছে যে তার দাম এমন চমকে দেওয়া হতে পারে? আসলে এই কাঁকড়া ধবধবে সাদা হয়। এদের পা-গুলো হয় লম্বা লম্বা। আর শক্ত খোলসের মধ্যে থাকে এরা। একে বলা হয় স্নো ক্র্যাব বা তুষার কাঁকড়া। যা অতি বিরল। ফলে তা কোনওভাবে জালে পড়লে তার দাম চড়তেই থাকে।

২০১৮ সালেও এমনই একটি তুষার কাঁকড়া উঠেছিল। যিনি কিনেছিলেন, তিনিই এবারও কিনলেন। সেবার দাম উঠেছিল ৩ মিলিয়ন জাপানি ইয়েন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১৯ লক্ষ ৫০ হাজার ১৫২ টাকা। ২০১৮ সালে ওই দামে কাঁকড়া কিনে ওই ব্যক্তি গিনেস বুকে নাম তুলে ফেলেছেন। কারণ ওটাই ছিল বিশ্বের সবচেয়ে দামি কাঁকড়া। ২০১৯-এ তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026