World

২ হাতে ছোরা, স্কুল পড়ুয়াদের এলোপাথাড়ি কোপ প্রৌঢ়ের

মঙ্গলবার সকাল। স্কুল বাস স্টপেই বাসের জন্য অপেক্ষা করছিল বেশ কিছু ছাত্রছাত্রী। কারিতাস এলিমেন্টারি স্কুলের পড়ুয়া তারা। সেই সঙ্গে স্টপেজে এক ব্যক্তিও দাঁড়িয়েছিলেন। আচমকাই এক পঞ্চাশোর্ধ ব্যক্তি ২ হাতে বড় ছোরা নিয়ে এগিয়ে আসে স্টপেজে অপেক্ষারত পড়ুয়াদের দিকে। তারপর এলোপাথাড়ি তাদের কোপাতে শুরু করে। যে সামনে পড়েছে তাকেই কুপিয়ে দিয়েছে ওই প্রৌঢ়। স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে তার কোপের হাত থেকে রেহাই পাননি স্টপেজে দাঁড়ানো অন্য ব্যক্তিও।

ঘটনার আকস্মিকতায় পথচলতি অনেকেই হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তখন এখানে ওখানে পড়ে কাতরাচ্ছে আর আর্তনাদ করছে স্কুল পড়ুয়ারা। কিন্তু ওই প্রৌঢ়ের হুঁশ নেই। সে কুপিয়েই চলেছে। দ্রুত সেখানে পুলিশ হাজির হয়। কিন্তু ওই প্রৌঢ়কে পাকড়াও করার আগেই সে ওই ছোরা দিয়েই নিজের ঘাড়ে কোপ বসিয়ে দেয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় ১ ছাত্রী ও ১ ব্যক্তির প্রাণ গেছে। ১৬ জন ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে জাপানের কাওয়াসাকি শহরে। জাপানে এমন ঘটনা দেখা যায়না। ফলে গোটা শহর জুড়েই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026