SciTech

যুগান্তকারী পদক্ষেপ, ৩ বছর ছুটে গ্রহাণুতে পা দিল জাপানের মহাকাশযান

পৃথিবী থেকে ৩ বছর আগেই পাড়ি দিয়েছিল জাপানের মহাকাশযান হায়াবুসা২। তারপর ৩ বছর ধরে মহাকাশের অন্ধ গলি অনন্ত অন্ধকার চিরে ছুটে চলেছিল লক্ষ্যে। লক্ষ্য নেহাত কাছে নয়। ৩৪০ মিলিয়ন কিলোমিটার দূরে থাকা একটি গ্রহাণুতে পৌঁছনোই ছিল লক্ষ্য। অনেক বাধা বিপত্তি পার করে হায়াবুসা২-এর এই ৩ বছরের পরিশ্রম অবশেষে সফল হল। সফল হল জাপানের মহাকাশ বিজ্ঞানীদের এই যুগান্তকারী উদ্যোগ। শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল ৭টা ৪৯ মিনিটে ওই গ্রহাণুর ভূমি স্পর্শ করে হায়াবুসা২।

আরইউগু নামে ওই গ্রহাণু থেকে পাথর সংগ্রহ করতেই হায়াবুসা২-এর এই ৩ বছরের অক্লান্ত সফর। তার পাথুরে মাটিতে পা রাখার পর এবার পাথর সংগ্রহ করে হায়াবুসা ফের পৃথিবীর দিকে রওনা দেবে। আর বিজ্ঞানীদের হিসেব বলছে হায়াবুসা২ ফিরে আসবে ২০২০ সালের শেষের দিকেই। ফিরতে কম সময় নেবে সে।

কেন এই পাথর সংগ্রহ? জীবনের উৎস অনুসন্ধান করতেই এই পাথর সংগ্রহ করা হচ্ছে। ওই গ্রহাণু পাথর পৃথিবীতে আনা হলে অনেক রহস্যের সমাধান হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত জাপানই হল পৃথিবীর একমাত্র দেশ যারা চাঁদ ছাড়া অন্য মহাজাগতিক বস্তুর পাথর বা অংশ পৃথিবীতে নিয়ে এসেছে। জাপানের হায়াবুসা ২০১০ সালে সে কাজ করেছিল। এবার হায়াবুসা২-এর গ্রহাণু থেকে ফেরার অপেক্ষায় জাপানের বিজ্ঞানীরা তো বটেই, সেইসঙ্গে গোটা বিশ্ব।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026