World

চুরি গেছে ৪০০ বছরের পুরনো বনসাই, ফেসবুকে যত্ন নিতে অনুরোধ মালকিনের

বাগানে সাজানো ছিল অনেকগুলি গাছ। যারমধ্যে একটি ছিল অতি মূল্যবান বনসাই। বয়সের কারণে তার মূল্য প্রচুর। সেই ৪০০ বছরের পুরনো বনসাই গাছই নিয়ে পালাল চোরেরা। এছাড়াও ৭টি ছোট গাছও চুরি করে তারা। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে ৮৪ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিওর কাছে সাইতামা বাগানে।

প্রতীকী ছবি

৪০০ বছরের পুরনো বনসাইটি শিমপাকু গাছের। সামনের সপ্তাহে একটি প্রদর্শনীতে সেটি তুলে ধরার কথা ছিল। তার আগেই চুরি হল সেটি। সেইজি লিমুরা ও তাঁর স্ত্রী ফুযুমি লিমুরা হলেন জাপানের বিখ্যাত বনসাই বিশেষজ্ঞ। তাঁদের তৈরি ৭টি অন্য বনসাইও চুরি করে চোরেরা। এই ঘটনার পর ফুয়ুমি লিমুরা কার্যত অনুরোধের সুরেই চোরেদের উদ্দেশ্যে জানিয়েছেন এই সব বনসাই তাঁদের সন্তানের মত। তাই এদের যত্নের যেন ত্রুটি না হয়। কীভাবে এদের যত্ন নিতে হবে তাও জানিয়েছেন তিনি।

প্রতীকী ছবি

ফুয়ুমি জানিয়েছেন, তাঁদের সাধের এই সব বনসাই চুরি যাওয়ার পর তাঁদের মনের অবস্থা বলে বোঝানোর নয়। যেন মনে হচ্ছে তাঁদের কোনও অঙ্গ যেন কেউ কেটে নিয়েছে। ৪০০ বছরের পুরনো বনসাই শিমপাকু গাছটি সম্বন্ধে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফুয়ুমি লিমুরা। তিনি জানান, ওই বনসাইটির বয়স হয়েছে। এক সপ্তাহের বেশি জল ছাড়া ওটি বাঁচবে না।

প্রতীকী ছবি

৩ হাজার বনসাই রয়েছে বাগানে। তার মধ্যে থেকে বেছে বেছে রাতের অন্ধকারে চোরেরা চুরি করেছে দামি বনসাইগুলিই। ফলে তারা এসব বিষয় সম্বন্ধে জানে বলেই মনে করছেন ফুয়ুমি। তাই চোরেদের গাছের যত্ন সম্বন্ধে জানাতে তিনি ফেসবুকে পোস্ট শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026