কুচিনোরাবু দ্বীপ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিট। জাপানের কুচিনোরাবু দ্বীপে তখন মানুষজন কাজে ব্যস্ত। এখানেই রয়েছে সিন্দেক আগ্নেয়গিরি। আচমকাই সেই আগ্নেয়গিরি জেগে ওঠে। শুরু হয় অগ্নুৎপাত। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। ছোট দ্বীপ। আগ্নেয়গিরি ভয়ংকর চেহারা নিলে পালানোর পথ পাওয়া মুশকিল। তবে দ্রুত প্রশাসনের তরফে তাঁদের নিশ্চিন্ত করা হয়। জানানো হয় আতঙ্কের কিছু নেই। স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারেন সকলে। আগ্নেয়গিরির দিকে নজর রাখা হচ্ছে। তেমন কিছু হলে ফের জানানো হবে। তবে প্রয়োজনে যে সকলকে সেখান থেকে দ্রুত সরানো হতে পারে তাও জানিয়ে রেখেছে প্রশাসন। সেভাবে সকলকে তৈরিও থাকতে বলা হয়েছে।
গত অক্টোবর থেকেই মাঝেমধ্যে অগ্নুৎপাত করছে সিন্দেক। তবে ভয়ংকর কিছু নয়। তবে ডিসেম্বরে একবার বিস্ফোরণ ঘটে ও জ্বালামুখ থেকে আগুন বেরিয়ে আসে। এদিন অগ্নুৎপাতের পর অবশ্য সিন্দেকে চড়া বন্ধ করেছে প্রশাসন। পর্বতারোহীদের জানিয়ে দেওয়া হয়েছে আপাতত সিন্দেকে ওঠা যাবেনা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…