World

ছোট্ট বাঁদরের কাণ্ডে হট কেকের মত বিক্রি হচ্ছে ওরাংওটাং, লাফিয়ে বাড়ছে দাম

একটা ছোট্ট বাঁদরের ঘটনা সামনে আসার পর হুহু করে বিক্রি হচ্ছে ওরাংওটাং। সুযোগ বুঝে দাম চড়ছে অনলাইনে। তাতেও বিক্রি থামছে না।

একটি ছোট্ট বাঁদর। নাম পাঞ্চ। তার জন্মের পর তার জন্মদাত্রী থেকে বাঁদরের দল তাকে ব্রাত্য করে দেয়। তাকে তাদের দল থেকে আলাদা করে দেয়। একা করে দেয়। ওই ছোট্ট বাঁদরটি যেহেতু একটি চিড়িয়াখানায় জন্মেছিল তাই চিড়িয়াখানার কর্মীরাই তার দেখভাল করে তাকে বড় করতে থাকেন।

পাঞ্চকে খেলতে দেওয়া হয় একটি তুলো ভরা ওরাংওটাং। যাকে সাধারণভাবে টেডি বলে সকলে জানেন। সেই টেডি ওরাংওটাং পেয়ে পাঞ্চ এতটাই খুশি হয় যে তাকে আঁকড়ে দিন কাটাতে থাকে। তার সারাক্ষণের সঙ্গী হয় ওই খেলনা। ওই ওরাংওটাংয়ের মধ্যেই প্রাণ খুঁজে পায় সে।

জাপানের ইচিকাওয়া সিটি জু নামে চিড়িয়াখানার এই ঘটনা ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে। একাকী পাঞ্চের এই খেলনা ওরাংওটাংকে আঁকড়ে দিন কাটানো অনেকের চোখেই জল এনে দেয়।

পাঞ্চ দ্রুত বিশ্বজুড়েই পরিচিতি পায়। এর মধ্যে অবশ্য চিড়িয়াখানার বাঁদররা তাকে ফের তাদের কাছে টেনে নিয়েছে। তবে পাঞ্চের জনপ্রিয়তা কমেনি। তাকে দেখার জন্য ওই চিড়িয়াখানায় ভিড় উপচে পড়ছে।

এদিকে তার সারাক্ষণের সঙ্গী হয়ে ওঠা সেই তুলো ভরা টেডি ওরাংওটাং এখন বিশ্বের অনেক প্রান্তেই হট কেকের মত বিক্রি হচ্ছে। এই আইকিয়া ওরাংওটাং কিনতে অনলাইনে হুড়োহুড়ি পড়ে গেছে।

অনলাইনে কার্যত ফাঁকা হয়ে গেছে স্টক। আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। এখনও চাহিদায় খামতি নেই। তাই তার দাম এখন বাড়িয়ে দিয়েছে যাদের কাছে স্টক রয়েছে সেই সংস্থাগুলি। কিন্তু দাম বাড়লেও কেনায় বিরাম নেই।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026