কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে সোনা, প্রতীকী ছবি
শহরের জলের পাইপের বেহাল দশা। এই প্রাচীন জল সরবরাহ থেকে নর্দমার জল বয়ে যাওয়ার পাইপ, পুরো ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে হবে। সেজন্য অর্থের দরকার।
সেই পুরনো ব্যবস্থাকে ঢেলে সাজাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নগর প্রশাসনের কাছে কেবল আবেদনই জানালেন না, তার খরচও দিয়ে দিলেন। যা তিনি নগদ অর্থে নয়, সোনার বিস্কুটে দান করেছেন।
২১ কেজি সোনার বিস্কুট দান করেছেন তিনি। যার মূল্য ৩.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩২ কোটি ৭৩ লক্ষ টাকার কিছু বেশি। এই বিপুল অর্থ কেবল শহরের বাসিন্দাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে দান করা হয়েছে।
জাপানের ওসাকা একটি পুরনো শহর। একটি ব্যবসায়িক কেন্দ্রও। জাপানের তৃতীয় বৃহত্তম শহরও। সেই ওসাকা শহরের পানীয় জল সরবরাহ করার পাইপ থেকে শুরু করে নিকাশি পাইপ, সবই পুরনো হয়ে গেছে। ফলে তা শহরের বাসিন্দাদের জন্য চিন্তার হয়ে উঠছে।
সেই সব পাইপ বদলে ফেলার জন্য এক অজ্ঞাত পরিচয় মানুষের এই দান ওসাকা জুড়ে এখন চর্চার বিষয়। এই সোনার বিস্কুট কাণ্ড সামনে আসার পর ওসাকার মেয়র নিজেই সাংবাদিকদের জানান, এটা ঠিক যে ওসাকার পাইপ লাইনের অবস্থা খারাপ। পুরনো হয়েছে। তা দ্রুত বদল করা দরকার। কিন্তু তার জন্য বিপুল অর্থ ব্যয় করতে হবে। এই দান যে সেই কাজকে এগিয়ে দিল তা মেনে নিচ্ছেন শহরবাসী।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…