কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে টুনা মাছ, প্রতীকী ছবি
বাঙালির ঘরে ঘরে মাছের কদরই আলাদা। প্রতিদিন পাতে একটুকরো মাছ তো চাই। ফলে বাঙালির কাছে কোন মাছের দাম কত তা পরিস্কার। কিন্তু বাঙালি তো বটেই, এমনকি গোটা বিশ্বের মৎস্যপ্রিয় মানুষের চোখ ছানাবড়া করে দিল একটা মাছের দাম।
যে দামে বিক্রিও হয়ে গেল সেই মাছ। দাম উঠল ভারতীয় মুদ্রায় ২৮ কোটি ৮৩ লক্ষের কিছু বেশি। অনেক মাছ নয়। ১টি মাছের দাম পড়ল এটা। কিনল একটি রেস্তোরাঁর চেন। মাছটির ওজন ২৪৩ কেজি।
ফলে এটা তো পরিস্কার যে এ মাছ দিঘি, পুকুর বা নদীর নয়। এ মাছ সমুদ্রের। তবে যে মাছের এই দাম উঠল তার স্বাদের কদর বিশ্বের নানা প্রান্তে রয়েছে। জাপানে আবার এ মাছের আকর্ষণই আলাদা। মাছটির নাম টুনা।
একটি নীল পাখনার টুনা মাছ ধরা পড়েছিল। যার ওজন ২৪৩ কেজি। ফলে তার চেহারা যে কতটা বড় তা অনুমেয়। টোকিওর বিখ্যাত মাছের বাজার তোয়োসু-তে নিলামে ওঠে মাছটি। দাম চড়তে থাকে।
অবশেষে একটি সুশি খ্যাত রেস্তোরাঁ এটি কিনে নেয়। সেজন্য রেকর্ড ভাঙা প্রায় ২৯ কোটি টাকা খরচ করে। জাপানে টুনা মাছের জনপ্রিয়তা নজরকাড়া। তবে এত দাম দিয়ে এর আগে কোনও টুনা মাছ বিক্রি হয়নি। ফলে নতুন বছরের গোড়ায় এটা একটা রেকর্ডও তৈরি করল।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…