World

প্রণামী বাক্সে নকল নোট দিলেন পড়শি দেশের নাগরিক, রেগে আগুন নাগরিকেরা

এ কাজকে অপমান বলেই মনে করছেন সকলে। পড়শি দেশের এক নাগরিক একটি পবিত্র স্থানে প্রণামী বাক্সে নকল নোট দেওয়ায় চড়ল পারদ।

লাগোয়া ২টি দেশের মধ্যে সবসময় যে সম্পর্ক ভাল হবে এমন কোনও কথা নেই। এক্ষেত্রেও তাই। পড়শি দেশ থেকে এক ব্যক্তি এসেছিলেন সেনসোজি মন্দিরে। সেখানে একটি প্রণামী বাক্স রয়েছে। যেখানে কেউ ইচ্ছা হলে অর্থ প্রদান করতে পারেন।

সেখানে এক ব্যক্তি নকল নোট ফেলে দেন। যাকে বলা হয় হেল মানি। জাপানের সেনসোজি মন্দির অত্যন্ত পবিত্র মন্দির হিসাবে খ্যাত। সেখানে হাজির হয়েছিলেন চিন থেকে আসা এক পর্যটক।

তিনি সেখানে একটি হেল মানি প্রণামী বাক্সে ফেলার পরই বিষয়টি ঘিরে উত্তেজনার পারদ চড়ে। যা মেনে নিতে পারেননি জাপানের মানুষ। এটাকে অপমান হিসাবেই নিচ্ছেন তাঁরা। ফলে উত্তেজনার পারদ চড়ছে।

হেল মানি হল চিনে ব্যবহৃত একধরনের নকল নোট। দেখতে অনেকটা আসলের মত হলেও তা আদপে নকল। এই নোট কোনও কিছু কেনার জন্য বা আইনি মুদ্রা হিসাবে ব্যবহার হয়না।

তবে চিনে কারও জীবনাবসান হলে অনেকসময় তাঁর পরিবার এই হেল মানি পোড়ায়। এটা সেখানকার পুরনো প্রথা। চিনের মানুষ বিশ্বাস করেন হেল মানি পুড়িয়ে দিলে যিনি ইহলোক ত্যাগ করে অন্যলোকে পাড়ি দিয়েছেন তাঁর সেখানে পৌঁছে কোনও আর্থিক সমস্যা হবেনা।

আবার অনেকে একে একধরনের ঘুষ হিসাবে নেন। তাঁদের বিশ্বাস এভাবে আদপে তাঁরা তাঁদের প্রয়াত পরিজনের যাতে অন্যলোকে অসুবিধা না হয় সেজন্য সেখানকার আধিকারিকদের কিছু অর্থ প্রদান করেন। এমন কাজে ব্যবহার হওয়া সেই নকল মুদ্রা এভাবে একটি মন্দিরের প্রণামী বাক্সে ফেলাকে কেন্দ্র করে উত্তাপ চড়েছে জাপানে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026