World

এ দেশে ১০০ বছর পার করা মানুষের সংখ্যা ছুঁল ৯৯ হাজার, দাপট মহিলাদের

এও এক বিশ্বরেকর্ড। বিশ্বের অনেক বেশি সংখ্যক বাসিন্দার দেশেও ৯৯ হাজার শতায়ু মানুষ নেই। এই রেকর্ডে আবার দাপটে এগিয়ে মহিলারা।

বয়স ১০০ বছর পার করেছে এমন মানুষের দেখা পাওয়াই বেশ কঠিন। অনেকে ১০০ বছর পার করা মানুষের সম্বন্ধে শুনেছেন, ছবি দেখেছেন, সংবাদে পড়েছেন, কিন্তু দেখেছেন কি?

ভারতের মত বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেশেই যেখানে ১০০ বছর পার করা মানুষের দেখা মেলা ডুমুরের ফুলের মত শোনায়, সেখানে জাপানের মত তুলনায় অনেক কম সংখ্যক বাসিন্দার দেশে এবার ৯৯ হাজার পার করল শতায়ু মানুষের সংখ্যা।

একথা জানিয়েছে খোদ জাপানের স্বাস্থ্যমন্ত্রক। তারা এটাও জানিয়েছে দেশে ১০০ পার করা মানুষের সংখ্যা এবার ফের নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল।

গত বছরের তুলনায় জাপানে শতায়ু মানুষের সংখ্যা বাড়ল ৪ হাজার ৬৪৪ জন। অনেকেই ভাবছেন আগামী বছরই হয়তো জাপান ১০০ বছর পার করা মানুষের সংখ্যায় ১ লক্ষের গণ্ডি পার করে যাবে।

জাপান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, জাপানে প্রতি ১ লক্ষ দেশবাসীর মধ্যে ৮০.৫৮ জন শতায়ু মানুষ রয়েছেন। তালিকায় শতায়ুর সংখ্যায় আবার পুরুষদের নেহাতই পিছনে ফেলে দিয়েছেন মহিলারা।

শতায়ু পার করা বৃদ্ধার সংখ্যা এখন জাপানে ৮৭ হাজার ৭৮৪ জন। শতাংশের হিসাবে ৮৮ শতাংশ। অন্যদিকে তুলনায় পুরুষ শতায়ুর সংখ্যা অনেকটাই নগণ্য। এখন জাপানে পুরুষ শতায়ুর সংখ্যা ১১ হাজার ৯৭৯ জন।

২০২৪ সালের খতিয়ান অনুযায়ী জাপানে মহিলাদের গড় জীবন ৮৭.১৩ বছরের হয়। অন্যদিকে পুরুষদের সে তুলনায় কম। পুরুষদের গড় বয়স ৮১.০৯ বছর। ১৯৬৩ সালে জাপান সরকার প্রথমবার দেশে শতায়ুর সংখ্যা গোনা শুরু করে। তারপর থেকে প্রতিবছরই এই সংখ্যা গোনার কাজ হয়ে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026