Lifestyle

এখানে গেলে কাউকে ভুলেও টিপস দেওয়ার চেষ্টা করবেননা

অনেকেই দেশে বিদেশে ঘুরতে যান। যেখানেই যান সেখানে খেতে গেলে বা হোটেলে বা অন্যত্র টিপস দিয়ে থাকেন। একটি দেশে গেলে ভুলেও টিপস দেওয়ার চেষ্টা করবেননা।

টিপস দেওয়াটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে বলেই মনে করা হয়। অনেকেই মনে করেন একটা রেস্তোরাঁ বা হোটেলে কোনও ছোটখাটো পরিষেবা যিনি দিয়ে থাকেন, তাঁকে সন্তুষ্ট করতে সামান্য অর্থের টিপস দেওয়া উচিত। এটাই প্রচলিত পরম্পরা।

যাঁরা এটা ভাবেন, তাঁরা যে ভুল এমনটাও নয়। টিপস সারা পৃথিবীতেই চলে। কিন্তু পৃথিবীর একটি দেশে বেড়াতে গেলে এটা আগে থেকেই জেনে যাওয়া ভাল যে সে দেশে টিপস দেওয়াকে ভাল চোখে নেওয়া হয়না।

দেশটি জাপান। এ দেশে টিপস দেওয়ার চেষ্টা না করাই ভাল। জাপান ওমোতেনাসি-তে বিশ্বাসী। যার অর্থ হল তারা সবচেয়ে ভাল পরিষেবা দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখে না।

সেটাও কোনও টিপস বা অর্থ প্রাপ্তির মুখাপেক্ষী না হয়ে। এমন কিছু পাওয়ার আশা মনে না রেখে। বরং তাদের কোনও পরিষেবার পর টিপস দিতে যাওয়াকে জাপানে ভাল চোখে নেওয়া হয়না।

বিদেশিরা এ ভুল করে থাকেন। কারণ তাঁরা জাপানের সংস্কৃতির সঙ্গে পরিচিত হন না। তবে এটা জেনে যাওয়া ভাল। এমনও হতে পারে যে টিপস দেওয়ার চেষ্টা হলে তা ফিরিয়ে দিতে পারেন যিনি পরিষেবা দিলেন তিনি।

জাপানে রেস্তোরাঁগুলি সাধারণভাবে দুপুরে বন্ধ থাকে। ২ বেলা খোলে। ২ বেলায় কর্মচারি বদলে যায়। তাঁদের অল্প সময়ের কাজ হয়। কিন্তু সেই সময়টায় তাঁরা সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখেন না।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026