World

বাবার দেহ ২ বছর আলমারিতে লুকিয়ে রাখলেন ছেলে, সব ফাঁস করল রেস্তোরাঁ

এমন এক ঘটনা যা হাড় হিম করে দিতে পারে। বাবা চলে যাওয়ার পর তাঁকে ২ বছর ধরে আলমারিতে লুকিয়ে রেখে দিলেন ছেলে।

বেশ কয়েকদিন ধরেই রেস্তোরাঁ বন্ধ। এমন তো হয়না। বিষয়টি নজর এড়ায়নি প্রতিবেশিদের। তাঁরা বুঝে উঠতে পারছিলেননা এভাবে রেস্তোরাঁটা বন্ধ থাকছে কেন? অগত্যা বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয় এবং কারণ জানতে পুলিশের কাছে খবর যায়।

পুলিশ এসে রেস্তোরাঁ বন্ধ দেখে মালিকের খোঁজ করে। তারপর মালিকের বাড়িতে হাজির হয় পুলিশ। নোবুহিকো সুজুকি নামে ওই প্রৌঢ়ের বাড়ি তল্লাশি করতে গিয়ে আলমারি খোলে তারা। আর তা খুলতেই একটা কঙ্কাল দেখে চমকে ওঠে।

সুজুকি এরপর পুরো ঘটনা জানান। তিনি পুলিশকে জানান, ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনি বাড়ি ফিরে দেখেন তাঁর বাবার দেহে প্রাণ নেই। এবার তো তাহলে বাবার অন্ত্যেষ্টির আয়োজন করতে হয়। কিন্তু সেটাই করতে চাননি সুজুকি। কারণ তার খরচ অনেক।

ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকার মত খরচ হয় জাপানে সব নিয়ম মেনে অন্ত্যেষ্টি সম্পূর্ণ করতে। ওই বিপুল অঙ্কের টাকা সুজুকি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ করতে নারাজ ছিলেন। তাই তিনি কাউকে তাঁর বাবার চলে যাওয়ার কথাই জানাননি।

বরং দেহটি নিয়ে আলমারিতে পুরে দেন। তবে এই ঘটনা জানার পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সে কারণটা অন্য। সুজুকি বাবার দেহের সৎকার যেমন নিয়ম মেনে করেননি, তেমনই বাবার পেনশনের টাকাও তিনি গত ২ বছর ধরে তুলে যাচ্ছিলেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026