World

সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে

ইতিহাস বদলে দিতে পারে এমন খোঁজ এই সমুদ্রের তলার পিরামিড। যার বয়স কম করে ১২ হাজার বছর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

সমুদ্রের তলার শহর আটলান্টিস-এর কথা মোটামুটি সকলের জানা। যাকে এখনও রূপকথার শহর বলেই ধরা হয়। কিন্তু যা এক এক করে পাওয়া যাচ্ছে তাতে এমন এক শহরের অস্তিত্বের কথা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে।

কারণ জাপানের রিউকিউ দ্বীপের কাছেই সমুদ্রের ৮২ ফুট নিচে এক বিশাল পিরামিডের খোঁজ প্রথম পাওয়া গিয়েছিল ১৯৮৬ সালে। তারপর সেটি নিয়ে নানা সময়ে গবেষণা এগিয়েছে। স্টেপ পিরামিডটি ৯০ ফুট উঁচু।

জলের তলায় থাকা এই পিরামিড সুন্দর করে তৈরি হয়েছে। ক্রমশ পিরামিডের শর্ত মেনে সেটি মাথার কাছে ছুঁচালো হয়েছে। অনেক জায়গাই বলে দিচ্ছে যত্ন করে তৈরি হয়েছে এই পিরামিড। আর সেটাই বিজ্ঞানীদের মধ্যে খটকা তৈরি করেছে।

যদি এটি এতটাই স্থাপত্য রীতি মেনে তৈরি হয়, তাহলে তা কীভাবে প্রকৃতির নিয়মে তৈরি হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিজ্ঞানী। বরং তাঁরা মনে করছেন এটি একসময় মানুষই তৈরি করেছিল।

এবার যদি সেটাই সত্যি হয়, তাহলে ইতিহাস বলছে এই অংশটি জলের তলায় চলে গিয়েছিল ১২ হাজার বছর আগে। সেক্ষেত্রে মেনে নিতে হয় যে এই পিরামিড ১২ হাজার বছরের আগে তৈরি হয়েছিল। যখন এই অংশটি সমুদ্রে তলিয়ে যায়নি তখন।

পরে সেটি সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু পিরামিডটি জলের তলায় রয়ে যায়। তেমনটাই যদি হয়ে থাকে তাহলে মিশরের পিরামিডের চেয়ে এ পিরামিড অনেক অনেক আগে তৈরি হয়েছিল।

অনেক বিজ্ঞানীর ধারনা এটি মানুষেরই তৈরি। এটা যদি সম্পূর্ণ গ্রহণযোগ্য তত্ত্বের মর্যাদা পায় তাহলে কিন্তু পৃথিবীর ইতিহাসকে ফের নতুনভাবে লিখতে হবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026