World

বিশ্বের সবচেয়ে ছোট পার্ক, সাইজ জানলে বিশ্বাস হবেনা

বিশ্বের সবচেয়ে ছোট পার্ক ছিল পোর্টল্যান্ডে। কিন্তু তা আর রইল না। তার চেয়েও ছোট পার্কের খোঁজ মিলল। যার সাইজ শুনলে কেউ বিশ্বাস করতে পারবেননা।

পার্কে বেড়াতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গাছ, ঘাস জমি, ছোটদের খেলার জায়গা, বড়দের জন্য বসার বেঞ্চ, সুন্দর করে সাজানো পার্ক দেখে অনেকেই অভ্যস্ত। অনেক পার্কে আবার কিছুটা জলও থাকে। পুকুর বা দিঘির মত।

সব মিলিয়ে নিশ্চিন্তে সবুজের মাঝে অবসর কাটানোর জন্য পার্কের তুলনা হয়না। অনেকে সেখানে সকালে বা বিকেলে ছুটতে বা হাঁটতেও হাজির হন। পার্ক সম্বন্ধে সেই চেনা ধারনা একেবারে নষ্ট হয়ে যাবে বিশ্বের সবচেয়ে ছোট পার্কটির কথা জানলে।

একবার জাপানের এক নির্মাণ শ্রমিক গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে পোর্টল্যান্ডে একটি ছোট্ট বাগান দেখেন তিনি। জানতে পারেন সেটাই তখন বিশ্বের সবচেয়ে ছোট পার্ক। সাইজ ৩.১ বর্গ ফুট। সেটা দেখার পর জাপানে ফিরে তিনি স্থির করেন এর চেয়েও ছোট পার্ক তিনি বানাবেন।

৩ বর্গ ফুটের পার্কই বিশ্বাসযোগ্য নয়। তার চেয়েও ছোট পার্ক! ভাবনা সত্যি করে ১৯৮৮ সালে জাপানের নাগাইজুমিতে তৈরি হয় আরও ছোট একটি পার্ক। যেটি সাইজে আড়াই বর্গ ফুট।

একজন মানুষ একবার পা ফেলে টপকে যেতে পারেন ওই পার্ক। তবে সেটি কিন্তু একটি পার্ক। ঘাস জমি আছে। কয়েকটি ছোট ছোট গাছ আছে। পার্কে বসার জায়গা আছে। যেখানে একজন কষ্ট করে বসতে পারবেন।

পার্কে প্রবেশ করার জন্য একটি পাথরও সুন্দর করে সাজানো আছে। দেখে অনেকটা পুতুলের পার্ক বলে মনে হলেও পার্কের সব গুণ থাকায় এটিই এখন বিশ্বের সবচেয়ে ছোট পার্কের তকমা অর্জন করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026