Entertainment

স্মৃতি ইরানিকে ‘আন্টি’ বললেন শ্রীদেবীকন্যা জাহ্নবী

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর দায়িত্বে এখন স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে দেখা হয়েছিল শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর।

একসময়ে টিভির জনপ্রিয় সিরিয়াল কিউকি সাস ভি কভি বহু থি থেকে তাঁকে চিনেছিল গোটা ভারত। সেই স্মৃতি ইরানি এখন ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখ। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর দায়িত্বে এখন স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে দেখা হয়েছিল শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর। ধড়ক খ্যাত জাহ্নবী সেই সাক্ষাতে স্মৃতি ইরানিকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন। এক সময়ের টিভি স্টার মন্ত্রী স্মৃতি ইরানি এই আন্টি শব্দ শুনে তো একেবারে হতবাক।

স্মৃতি ইরানি, ছবি – আইএএনএস

পরে এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান স্মৃতি। এটাও জানান তাঁকে জাহ্নবী আন্টি বলার জন্য পরে ক্ষমাও চান। যদিও তিনি বলেছেন কোই বাত নেহি বেটা অর্থাৎ কোনও ব্যাপার নয়। অনেকেই পরে স্মৃতি ইরানির এই পোস্টে হাসির ইমোজি পাঠিয়েছেন। অনেকে তাঁর তারিফও করেছেন। প্রসঙ্গত করণ জোহরের আগামী ছবি ‘তখ্‌ত’-এ দেখা যাবে জাহ্নবীকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026