Entertainment

ক্যামেরায় কিন্তু সবকিছু ফুটে উঠবে, মেয়েকে বলেছিলেন শ্রীদেবী

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর এখন বলিউডের উঠতি নায়িকাদের একজন। সিনেমা পাচ্ছেন। তিনি যে সিনেমা জগতের সঙ্গে যুক্ত পরিবার থেকেই উঠে এসেছেন তা তাঁর অভিনয়ে প্রকাশ পাচ্ছে। সেই জাহ্নবী কাপুর জানালেন তাঁর মা শ্রীদেবী তাঁকে কী শিখিয়েছিলেন। একটি আলোচনাসভায় অংশ নিয়ে জাহ্নবী বলেন, মা তাঁকে ভেতর থেকে ভাল মানুষ হওয়ার পরামর্শ দিতেন। কারণ ভিতর থেকে একজন মানুষ যেমন থাকবেন, তাঁর মুখে তাই ফুটে উঠবে। আর ক্যামেরায় সেই সব কিছু ধরা পড়বে।

জাহ্নবীর সঙ্গে আলোচনাসভায় অংশ নেন মধুর ভান্ডারকর, অনন্যা পাণ্ডে, রাধিকা মদন। জাহ্নবী জানান, এই ধরনের আলোচনাসভায় আসতে তিনি পছন্দ করেন। কারণ এখানে এলে বলিউডের মানুষজনের কথা শোনা যায়। যা তাঁর জীবনে কাজে লাগে। বিশেষত তাঁর সমসাময়িকদের কথা শোনা তাঁর সবচেয়ে বেশি পছন্দের। কারণ তা তাঁকে সিনেমা জগতে টিকে থাকার উৎসাহ দেয়।

জাহ্নবী মনে করেন, যখন তিনি দেখেন যে তাঁর সমসাময়িকরা প্রচণ্ড পরিশ্রম করছেন। তখন তাঁরও লড়াইয়ের উৎসাহ বাড়ে। অনেক বেশি ফোকাসড থাকা যায়। সামনেই তাঁর ২টি ছবি মুক্তি পেতে চলেছে। ‘গুঞ্জন সাক্সেনা : দ্যা কার্গিল গার্ল’ এবং ‘রুহি আফজা’। এছাড়া নেটফ্লিক্সেও কাজ করছেন তিনি। নেটফ্লিক্সের ‘গোস্ট স্টোরিজ’-এ দেখা যাবে জাহ্নবীকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026