Entertainment

তাঁর সঙ্গে শুতে চেয়েছিলেন এক পরিচালক, কেন চেয়েছিলেন জানালেন অভিনেত্রী

তখন তাঁর বয়স ২৭ বছর। আর পরিচালকের বয়স ৫১। একটি সিনেমার আগে তাঁর সঙ্গে শুতে চেয়েছিলেন পরিচালক। কেন চেয়েছিলেন জানালেন অভিনেত্রী।

হতে পারে অনেক বছর আগের কথা, কিন্তু সে স্মৃতি তাঁর মনে এখনও তাজা। নাহলে একটি শোতে এসে প্রথমেই তাঁর সেই কথা মনে পড়ত না।

তখন তাঁর বয়স ২৭ বছর। অভিনেত্রী হিসাবে সুনাম হয়েছে তাঁর। সময়টা ১৯৬৪ সাল। সে সময় ফ্রান্সের পরিচালক রনে ক্লেমঁ ‘জয় হাউস’ নামে একটি সিনেমা তৈরি করছিলেন।

অনেক পুরস্কার পকেটে থাকা ক্লেমঁ ডেকে পাঠান তরুণী অভিনেত্রী জেন ফন্ডা-কে। সিনেমা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেন। ফন্ডার চরিত্র সম্বন্ধে তাঁকে বোঝান। এরপর ফন্ডাকে তাঁর সঙ্গে শুতে বলেন।

ফন্ডা জানান, তাঁকে পরিচালক বোঝান যে সিনেমায় ফন্ডার চরিত্রটি কাম উত্তেজনায় পরিপূর্ণ হিসাবে তুলে ধরা দরকার। ফন্ডার সেই কাম উত্তেজনা কেমন ভাবে প্রকাশ পায়, কতটা প্রকাশ পায় তা পরখ করে নেওয়ার জন্য পরিচালক নিজে ফন্ডার সঙ্গে শ্যুটিং শুরুর আগে শুতে চেয়েছিলেন।

সেকথা ফন্ডা আজও ভুলতে পারেননি। পরিচালক ক্লেমঁ যেহেতু ফরাসী ভাষায় কথাগুলো বলেন, তাই ফন্ডা বলেন তিনি সেদিন তাঁর কথা না বোঝার ভান করেন। প্রসঙ্গত জয় হাউস সিনেমায় ফন্ডার অভিনয় প্রশংসিত হয়।

প্রসঙ্গত জেন ফন্ডা একজন অস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। আর তিনি সেই সময় তাঁর সেই অভিজ্ঞতা ভাগ করলেন যেখানে এখন ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ একে জোর করে দৈহিক মিলনে আগ্রহীদের একটি উৎসব বলে ব্যাখ্যা করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026