Feature

ভারতীয় হিসাবে তিনিই প্রথম গাড়ি কেনেন, প্রত্যেক ভারতীয়ের গর্ব এই মানুষটি

কোনও ভারতীয় হিসাবে প্রথম গাড়ি কিনেছিলেন তিনি। ভারতের মাটিতে তাঁর গাড়িই প্রথম কোনও ভারতীয়র ব্যক্তিগত গাড়ির মর্যাদা পায়। তাঁকে এক ডাকে চেনে ভারত।

ভারতে তাঁর নাম জানেন না এমন মানুষের সংখ্যা নগণ্য। তিনি এতটাই পরিচিত এক ব্যক্তিত্ব। তাঁর সাফল্যের তালিকা সুদীর্ঘ। কোনও ভারতীয় হিসাবে তাঁর দান ভারতবাসীর ভোলার নয়।

দেশের এই বরেণ্য মানুষটির দীর্ঘ সাফল্যের তালিকায় একটি অবশ্যই তাঁর গাড়ি। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত গাড়ি কিনেছিলেন। ভারতীয় হিসাবে প্রথম গাড়ির মালিক ছিলেন তিনি।

তৎকালীন বম্বের বাসিন্দা এই মানুষটি ভারতের কিংবদন্তি শিল্পপতি। নাম জামশেদজি টাটা। ভারতে অবশ্য তার আগেই গাড়ি প্রবেশ করেছিল। সেটি এক ব্রিটিশ ব্যক্তি কিনেছিলেন।

ফস্টার নামে ওই ব্যক্তিই প্রথম কোনও ব্যক্তিগত গাড়ি ভারতের মাটিতে নিয়ে আসেন। তারপরই যে মানুষটি গাড়ি কেনার সাহস সে সময় দেখিয়েছিলেন তিনি জামশেদজি টাটা।

সময়টা ছিল ১৮৯৮ সাল। কোনও ভারতীয় তখন ভাবতেও পারতেন না তাঁর একটি ব্যক্তিগত গাড়ি থাকবে। ব্যক্তিগত গাড়ি ভাবনাটাই তখন অনেক ধনীর কাছেও অলীক কল্পনা। পৃথিবী জুড়েই ব্যক্তিগত গাড়ি তখন হাতেগোনা।

সেই সময় জামশেদজি টাটা কিনে ফেলেন একটি গাড়ি। বম্বে, অধুনা মুম্বই শহরের রাস্তায় তিনি তাঁর নিজের গাড়িতে যাত্রাও করতেন। আজ থেকে ১২৭ বছর আগে এক ভারতীয় ব্রিটিশদেরও কার্যত টেক্কা দিয়ে নিজের একটি গাড়ি নিয়ে রাস্তায় ঘুরতেন।

এটাও এক দুঃসাহস দেখানো। ভারতীয় হিসাবে অবশ্যই গর্বের ইতিহাস। পরবর্তীকালে ভারতীয় গাড়ির ব্যবসায় তাঁর সংস্থা টাটা ভারতকে একাধিক গাড়ি উপহার দিয়েছে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026