Entertainment

টাইটানিকে রোজের স্কেচ যিনি এঁকেছিলেন তাঁর হাতই সিনেমায় দেখা গিয়েছিল

টাইটানিক সিনেমার মনে রাখার মত একটি দৃশ্য ছিল নায়িকা রোজের একটি স্কেচ আঁকার মুহুর্ত। সেই স্কেচ যিনি করেছিলেন তাঁরই হাত সিনেমায় দেখা গিয়েছিল।

বিংশ শতাব্দীর কালজয়ী সিনেমার তালিকায় রয়েছে টাইটানিক। এই হলিউড সিনেমা মুক্তি পায় ১৯৯৭ সালে। সিনেমাটি তৈরি হয়েছিল ১৯১২ সালে প্রথম সফরেই ডুবে যাওয়া বিখ্যাত প্রমোদতরী টাইটানিককে নিয়ে। যে সিনেমার নায়ক ছিল জ্যাক আর নায়িকা রোজ।

সেই সিনেমায় একটি একান্ত মুহুর্তে কেট উইন্সলেট অর্থাৎ রোজ আসেন নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও অর্থাৎ জ্যাক-এর কাছে।

জ্যাকের সামনে পৌঁছে পোশাক খুলে ফেলে রোজ। তারপর একটি সোফায় মাথার পিছনে হাত রেখে গলায় বহুমূল্য লকেট পরে তার একটি ছবি স্কেচ করে দিতে বলে।

জ্যাক রোজের সেই পোশাকহীন দেহে বিশেষ ভঙ্গিমায় তাকিয়ে থাকার ছবিটি স্কেচ করতে শুরু করে। যা দর্শকদের মুগ্ধ করে দিয়েছিল।

এই দৃশ্যে জ্যাকের অঙ্কনরত হাতটা দেখা যায় স্কেচ করতে। সিনেমায় জ্যাক আঁকছে বলে দেখানো হলেও আসলে ওই স্কেচ করা হাতটি ছিল সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের।

শিল্পীর কল্পনায় কেট উইন্সলেট, ছবি – সৌজন্যে – ফেসবুক – @BlackPenSketches

টাইটানিক সিনেমায় জ্যাককে একজন খুব দক্ষ স্কেচ শিল্পী হিসাবে দেখানো হয়েছে। রোজের সেই বিখ্যাত স্কেচটি ছাড়াও তাকে অনেকগুলি স্কেচ করতে দেখা যায়। সিনেমায় প্রতিটি স্কেচই করেছিলেন জেমস ক্যামেরন নিজে।

তিনি যে একজন সফল পরিচালকের পাশাপাশি একজন দক্ষ স্কেচ শিল্পীও তা কিন্তু অনেকেরই সে সময় জানা ছিলনা। কারণ টাইটানিক সিনেমায় যে স্কেচগুলি দেখানো হয় তার প্রতিটিতেই ছিল তুখোড় হাতের ছোঁয়া।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026