Entertainment

টাইটানিক সিনেমার এক অজানা কথা এতদিন পর জানালেন পরিচালক

গত শতাব্দীর সবচেয়ে সফল সিনেমার তকমা পেয়েছে টাইটানিক। সেই সিনেমার এক গোপন কথা এতদিন পর খোলসা করলেন পরিচালক জেমস ক্যামেরন।

টাইটানিক এমন এক সিনেমা যা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এর পিছনে অনেক গবেষণা রয়েছে। মূলত জ্যাক এবং রোজের প্রেম কাহিনিকে সামনে রেখে এগিয়েছে টাইটানিকের কাহিনি। অবশেষে বিশ্বের অন্যতম দুর্ভাগ্যজনক ঘটনা হিসাবে পরিচিত প্রমোদতরী টাইটানিকের ডুবে যাওয়া নিখুঁতভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।

সিনেমার পরিচালক জেমস ক্যামেরন জানান, তিনি যখন টাইটানিক বানাচ্ছিলেন তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল খরচ। টাইটানিক জাহাজ তৈরি এবং যাবতীয় খুঁটিনাটিতে নজর রাখতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হচ্ছিল। যা প্রথমে ভাবাই যায়নি।

সবকিছু নিখুঁত করতে গিয়ে এত বেশি খরচ হচ্ছিল যে তা এক সময় চিন্তার কারণ হয়ে যায়। কিন্তু সিনেমাকে নিখুঁত করতে এই সেট তৈরিতে কোনও আপোষ করতে চাননি পরিচালক। তাহলে উপায়। কোথাও তো খরচে লাগাম দিতে হবে!

জেমস ক্যামেরন লস অ্যাঞ্জেলস টাইমস-কে একটি সাক্ষাৎকারে এতদিন পর জানিয়েছেন, সে সময় খরচে লাগাম দিতে কাটছাঁট করা হয় পার্শ্ব অভিনেতাদের ক্ষেত্রে। যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি লোক নেওয়া হয়নি। কম লোকে কাজ করার চেষ্টা করা হয়েছে। তাতে খরচও বেঁচেছে।

এক্সট্রা বলে সিনেমায় যেসব মানুষের প্রয়োজন পড়ে তাতে যথেষ্ট কাটছাঁট করা হয়। কেবল ৫ ফুট ৮ ইঞ্চির নিচের কিছু মানুষকে এই এক্সট্রা হিসাবে নেওয়া হয়েছিল এই সিনেমায়। যাতে কিছু অর্থ বাঁচে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026