প্রবল বৃষ্টিতে জলের তলায় মালবাজার

প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা জলপাইগুড়ির মালবাজারের। একটানা বৃষ্টিতে এখানকার অধিকাংশ এলাকাই জলের তলায় চলে গেছে। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিতে অবস্থা আরও শোচনীয় আকার নিয়েছে। পরিস্থিতিকে আরও জটিল আকার দিচ্ছে তিস্তা ব্যারেজ থেকে ছাড়া জল। ইতিমধ্যেই মালবাজারের প্রায় দেড় হাজার বাড়ি জলের তলায় চলে গেছে। অবস্থা এতটা জটিল হয়ে উঠছে যে প্রয়োজনে উদ্ধারকাজে সেনার সা‌হা‌য্য নেওয়ার কথা ভেবে দেখছে স্থানীয় প্রশাসন। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টিতে ময়নাগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু মানুষ গৃহহীন। এদিকে সিকিমের সঙ্গে সংযোগকারী রাস্তায় ধস নেমে মাঝেমধ্যেই স্তব্ধ হয়ে যাচ্ছে যানচলাচল।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026