Sports

ভারতকে ফের সোনা এনে দিলেন বিস্ময় বালক সৌরভ

তৃতীয় দিনে এশিয়ান গেমস থেকে ফের সোনা এল ভারতের ঘরে। এবার সোনা এনে দিলেন ভারতের ১৬ বছরের বিস্ময় প্রতিভা সৌরভ চৌধুরি। জিতু রাইয়ের মত ভারতের অন্যতম সেরা শ্যুটারকে সরিয়ে তাঁকে জায়গা দিয়েছিলেন নির্বাচকরা। কেবল ওই ১৬ বছরের ছেলের প্রতিভাকে মাথায় রেখে। জিতু রাইয়ের মত ক্রীড়া ব্যক্তিত্বকে এশিয়ান গেমস থেকে ছিটকে দিয়ে জায়গা করে নেওয়া সৌরভ সকলকে বুঝিয়ে দিলেন কেন তিনি জায়গা পেয়েছিলেন। ১০ মিটার এয়ার পিস্তলে এদিন সোনা জিতে শুধু দেশকে নয়, গোটা এশিয়াকে চমকে দিয়েছেন সৌরভ। চিনের একাধিপত্যে থাবা বসিয়ে দিয়েছেন এই কিশোর।

এদিন প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন সৌরভ। বোঝা যাচ্ছিল এদিন সোনা জিততেই মাঠে নেমেছেন তিনি। এগিয়ে থাকার সেই ধারাবাহিকতা ধরে রেখেই নিজেকে সেরা প্রমাণ করেন সৌরভ। জিতে নেন সোনা। এদিকে এই ইভেন্টে সৌরভের সাফল্যে কিছুটা হলেও চাপা পড়ে যাওয়া ভারতের আর এক প্রতিদ্বন্দ্বী অভিষেক ভার্মা জিতে নেন ব্রোঞ্জ। একই সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও ব্রোঞ্জ জেতে ভারত। রুপো পান জাপানের খেলোয়াড়।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026