Sports

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে শুরু করল ভারত

রবিবার থেকে ইন্দোনেশিয়ায় শুরু হল এশিয়ান গেমসের আসর। আর সেই আসরে প্রথম দিনে ব্রোঞ্জ জয় দিয়ে পদক জয় শুরু করল ভারত। এদিন ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ব্রোঞ্জ পদক জয় করে। অপূর্বী চান্দেলা ও রবি কুমার জুটি এদিন ব্রোঞ্জ জিতে নেন। পদক জয়ের পর ট্যুইট করে বিজেতাদের অভিনন্দন জানান ভারতের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।

এছাড়াও এদিন ব্যাডমিন্টন থেকে রোয়িং, বাস্কেটবল থেকে সাঁতার, কুস্তি থেকে কাবাডি এমন নানা খেলায় ভারতীয় ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। অনেক খেলার প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা চলছে। এখান থেকেই ধাপে ধাপে উঠে পৌঁছে যেতে হবে পদক জয়ের অবস্থায়। সে লড়াইয়ে ভারতের সঙ্গে কোমর বেঁধে টক্কর দিচ্ছেন অন্য দেশের ক্রীড়াবিদরাও। গতবার ভারত এশিয়ান গেমস থেকে সাকুল্যে ৫৭টি পদক জয় করে দেশে ফিরেছিল। এবার লক্ষ্য তার চেয়ে বেশি পদক জয়। দেখা যাক সেই লক্ষ্যে কতটা সফল হন ভারতীয় ক্রীড়া প্রতিভারা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026