Sports

জনপ্রিয়তার তুঙ্গে ভিন ভিন-আতুং-কাকা, এরা কারা জানেন?

ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তে পাপুয়ান পাখি ভিন ভিন-এর দেখা পাওয়া যায়। একে বলা হয় বার্ড অফ প্যারাডাইস বা স্বর্গের পাখি। এবার আসা যাক আতুং-এর কথায়। আতুং হল বাওয়ান হরিণ। ইন্দোনেশিয়ার বাওয়ান এলাকায় এদের দেখা মেলে বলে এদের বাওয়ান হরিণ বলে। আর কাকা? কাকা হল জাভার গণ্ডার। একশৃঙ্গ গণ্ডার। কিন্তু প্রশ্ন হল এত জীবজন্তু থাকতে এই ৩ পশুপাখি নিয়ে লেখা হল কেন? কেন জানেন? কারণ এরাই হল ১৮ তম এশিয়ান গেমসের ম্যাসকট। ভিন ভিন-আতুং-কাকা। এই ৩ নামেই ম্যাসকটে এদের পরিচিতি। সাধারণত একটি বা ২টি জন্তুকে ম্যাসকটে দেখা যায়। এবার ইন্দোনেশিয়ার একেবারে নিজস্ব আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরতে এই ৩টি পশুপাখিকে ম্যাসকটে জায়গা দেওয়া হয়েছে। বেজায় জনপ্রিয়ও হয়েছে ম্যাসকটেরা। ম্যাসকটদের গায়ে জায়গা পেয়েছে ইন্দোনেশিয়ার নিজস্ব পোশাকও।

ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসকে কেন্দ্র এখন বিভিন্ন দেশের মানুষের ভিড়। আর সেখানেই এই ম্যাসকটরা দাপিয়ে বেড়াচ্ছে। কেউ এমন সেজে ঘুরছেন। কোথাও বিক্রি হচ্ছে ম্যাসকটের টেডি। ম্যাসকট জায়গা পাচ্ছে সাজানোর জিনিসে। কফি কাপে। খাবার ডিশে। মোটকথা ইন্দোনেশিয়া জুড়ে ভিন ভিন-আতুং-কাকা এখন মোস্ট পপুলার চরিত্র।

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026