এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ভারতের দাপট অব্যাহত। মঙ্গলবার এশিয়ান গেমসের দশম দিনে পুরুষ দল শ্রীলঙ্কাকে নিয়ে কার্যত খেলা করল। ২০-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে। সেমিফাইনালে ভারতের মুখোমুখি মালয়েশিয়া। ভারতের হয়ে আকাশদীপ সিং একাই ৬ গোল দেন। রূপীন্দর পাল সিং, হরমনপ্রীত সিং ও মনদীপ সিং ৩টি করে গোল করেন। ললিত উপাধ্যায় করেন ২টি গোল। এছাড়া ১টি করে গোল করেন দিলপ্রীত সিং, অমিত রোহিদাস, বিবেক সাগর প্রসাদ।
এই নিয়ে এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭৬টি গোল করল ভারত। পাল্টা গোল খেয়েছে মাত্র ৩টি। এখন দেখার গতবারের এশিয়ান গেমস থেকে সোনা জয়ী ভারতীয় হকি দল এবারও তাদের সোনা জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা। তার জন্য আর ২টি খেলা জিততে হবে ভারতীয় হকি দলকে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…