Entertainment

বাড়ির রান্নাঘরে মিলল জনপ্রিয় টিভি অভিনেত্রীর দেহ

টিভির অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তা এখন সিনেমার অভিনেতা অভিনেত্রীদের টক্কর দেয়। মানুষের ঘরে ঘরে জায়গা করে নেওয়া টিভি সিরিয়ালগুলির কুশীলবরা তাই দ্রুত পাচ্ছেন জনপ্রিয়তা। মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। তেমনই এক টিভি তারকা সুন্দরী অভিনেত্রীর দেহ মিলল তাঁর বাড়ির রান্নাঘর থেকে। তাঁর এক বন্ধু গত সোমবার বিকেলে তাঁর বাড়িতে যান। তখনই তাঁর দেহ রান্নাঘরে দেখতে পান তিনি।

ঘটনাটি ঘটেছে কেরালার তিরুবন্তপুরমের কুরাভানকোনম এলাকায়। কেরালার জনপ্রিয় টিভি তারকা জাগি জন। সুন্দরী এই অভিনেত্রী শুধু সিরিয়ালেই অভিনয় করেননা। তিনি একজন জনপ্রিয় শেফও। জাগির বাড়ির রান্নাঘরে তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁর বন্ধু। পুলিশ এসে জাগি-র দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠানো হয় তাঁর দেহ।

কীভাবে অভিনেত্রীর মৃত্যু হল তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। তাঁর দেহে কোনও ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিস্কার হবে তাঁর মৃত্যুর কারণ। এদিকে অভিনেত্রীর এমন আকস্মিক মৃত্যুতে দর্শকরা হতবাক। কীভাবে তাঁদের প্রিয় অভিনেত্রীর মৃত্যু হল তা তাঁরাও জানতে উদগ্রীব হয়ে আছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026