Kolkata

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর

রাজ্যের নতুন রাজ্যপাল যে জগদীপ ধনকর হতে চলেছেন তা অনেকেরই জানা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর নাম পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে ঘোষণা করেছিল আগেই। গত সোমবার রাজ্যে আসেন তিনি। তাঁকে বিমানবন্দরেই রাজ্যের তরফে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জগদীপ ধনকর। প্রথা মেনে রাজভবনে হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান।

শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। নিয়ম মেনে জগদীপ ধনকরকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণণ। ফলে এদিন থেকে তিনিই হলেন পশ্চিমবঙ্গের ১৯ তম রাজ্যপাল। এদিন শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন নতুন রাজ্যপাল।

জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। প্রত্যক্ষ রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংসদ ছিলেন জগদীপ ধনকর। এদিন শপথগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই রাজভবনে ছিল সাজসাজ রব। এদিন শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন জগদীপ ধনকর।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026