Kolkata

ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণ করলেন রাজ্যপাল, কথা বললেন সকলের সঙ্গে

তিনি যে রাজ্যপাল স্বরূপ চিরাচরিত রীতিনীতি মানার মানুষ নন তা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার কদিনের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন জগদীপ ধনকর। কখনও বাবুল সুপ্রিয়কে ছাত্রদের ঘেরাও থেকে মুক্ত করে আনতে তিনি হাজির হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কখনও প্রশাসনিক বৈঠক ডেকেছেন, কখনও মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চেয়েছেন এবং কালীপুজোয় হাজিরও হয়েছেন। সেই রাজ্যপাল জগদীপ ধনকর শুক্রবার ধরা পড়লেন অন্য রূপে। রাজভবনের সবুজ ঘেরা বিশাল প্রাঙ্গণ ছেড়ে এদিন তিনি ভোরে সস্ত্রীক প্রাতঃভ্রমণে হাজির হন ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

পরনে ছিল ক্রিম রঙের জ্যাকেট। হাঁটতে হাঁটতে নিজেই অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়ে সেখানে প্রাতঃভ্রমণরত মানুষজনের সঙ্গে কথা বলেন। তাঁদের কুশল জানতে চান। আবার কখনও রাজ্যপালকে কাছে পেয়ে অনেকে সেলফি তুলতে চাওয়ায় তাঁদের আবদার মেটান। ছোটদের সঙ্গে করমর্দন করেন। তাদের পড়াশোনা নিয়ে জানতে চান। সব মিলিয়ে এদিন রাজ্যপালকে ঘিরে ভিক্টোরিয়া চত্বর সাতসকালেই সরগরম হয়ে ওঠে।

সাধারণত রাজনৈতিক নেতাদের এভাবে জনসংযোগ করতে দেখা যায়। এদিনও বিরাটিতে চায়ে পে চর্চা করেন বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু রাজ্যপালকে এভাবে সাধারণত দেখা যায়না। তিনি আমজনতার সঙ্গে মেশার বড় একটা চেষ্টা করেননা। জগদীপ ধনকর কিন্তু সেদিক থেকে একদম অন্য ধারার রাজ্যপাল হিসাবে নিজেকে তুলে ধরলেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026