Kolkata

মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় অতিথি হলেন রাজ্যপাল জগদীপ ধনকর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে আটকে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ছাড়াতে সরকারের অনিচ্ছা সত্ত্বেও সেখানে গিয়ে প্রথম রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরের। তারপর রাজ্যপালের ডাকা প্রশাসনিক কর্তাদের বৈঠক হোক বা দুর্গাপুজো কার্নিভাল। সব ক্ষেত্রেই রাজ্যপাল রাজ্য সংঘাত সামনে এসে পড়েছে। এতে ২ তরফে একটা ঠান্ডা যুদ্ধ যে শুরু হয়েছিল তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। সেই পরিস্থিতিতে আগ বাড়িয়ে নিজেই ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য চিঠি লিখেছিলেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকালে সেই চিঠি লেখা হয়। পরে মুখ্যমন্ত্রী উত্তরে দিন বদলে ভাইফোঁটা নয়, তাঁর বাড়ির কালীপুজোয় রাজ্যপালকে আসার জন্য বলেন। রাজ্যপাল তাতে রাজি হয়ে যান। তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে করে কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে পছন্দই করছেন বলে জানান রাজ্যপাল। ফলে রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় রাজ্যপালকে দেখা যাবে বলেই মনে করছেন সকলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো শুরু হয়েছিল ১৯৭৮ সালে। তারপর থেকে এই পুজো হয়ে আসছে। এখনও কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে পুজোর তদারকি করেন। ৪১ বছরের এই পুজোয় চিরকাল তাঁর দলের বিভিন্ন বড় নেতাদের দেখা যেত। মুখ্যমন্ত্রীর পুজোয় একবার অন্তত আসেন তাঁরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। স্ত্রীকে সঙ্গে করেই মমতার বাড়িতে যেতে চলেছেন তিনি। সে তো হল। কিন্তু তাতে ২ তরফে যে ঠান্ডা লড়াই চলছে তা প্রশমিত হবে কী? ভবিষ্যতে সেটাই বড় প্রশ্ন হয়ে সামনে আসতে চলেছে বলে মনে করছেন সকলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026