Kolkata

দেড় ঘণ্টা দরজায় অপেক্ষা করে ফিরে গেলেন ক্ষুব্ধ রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোমবার কোর্ট মিটিংয়ে প্রবল ছাত্র বিক্ষোভের মুখে পড়েও কোনওক্রমে প্রবেশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিন্তু মঙ্গলবার সমাবর্তনে সেটাও পারলেননা। ফলে চরম ক্ষুব্ধ রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের গেটেই ঠায় দাঁড়িয়ে রইল তাঁর গাড়ি। বাইরে এদিন অবশ্য ছাত্রছাত্রীরা বিশেষ ছিলেন না। এদিন বিক্ষোভ দেখায় মূলত তৃণমূল পরিচালিত সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। তারা হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক ধ্বনি দিতে থাকে। আর গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন রাজ্যপাল।

সোমবার গাড়িতে বসে দীর্ঘ অপেক্ষার পর তিনি গন্তব্যে পৌঁছতে পেরেছিলেন। কিন্তু এদিন তা আর হয়ে ওঠেনি। তিনি গাড়িতে বসেই উপাচার্যকে ফোন করে তাঁকে ভিতরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে বলেন। জানান, মুষ্টিমেয় কয়েকজন তাঁকে আটকাচ্ছেন। কিন্তু উপাচার্য তাঁকে জানিয়ে দেন তিনি অসহায়। এতে আরও ক্ষুব্ধ রাজ্যপাল গাড়ি থেকে মুখ বাড়িয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। বলেন, আচার্য ছাড়া সমাবর্তন হতে পারেনা। ঢুকতে না পারার দায় উপাচার্যের ঘাড়েই চাপিয়েছেন তিনি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ফিরে যান রাজ্যপাল। তাঁর আসন ফাঁকা রেখেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

মঙ্গলবার যদি রাজ্যপাল ঢুকতেও পারতেন তাহলেও তিনি সম্মান পেতেন? প্রশ্ন সেখানেও। কারণ ছাত্রছাত্রীদের একটা বড় অংশই এদিন সাফ জানান, তাঁরা মনে করছেন রাজ্যপাল বা তাঁদের বিশ্ববিদ্যালয়ের আচার্য নিরপেক্ষ ভূমিকা পালন করছেননা। বরং একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। রাজ্যপাল সিএএ-কে সমর্থন করছেন। তাই তাঁরা এমন আচার্যের হাত থেকে ডিগ্রিই নেবেন না। বুকে সিএএ, এনআরসি বিরোধী ব্যাজ ও আচার্য বিরোধী ব্যাজ পরে এদিন সমাবর্তনে হাজির হন অনেক ছাত্রছাত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026