Kolkata

তাঁকে নিয়ে রাজনীতি হচ্ছে, সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল

রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেল মঙ্গলবার। সকালে বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন শাসক দলের বিধায়কেরা। পরে তাঁরা বিধানসভা চত্বরেই বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন। অন্যদিকে এদিনই সকালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাজ্যপালের বিলে সই না করা নিয়ে আলোচনা চেয়ে সোচ্চার হন তৃণমূল সাংসদরা। তা গৃহীত না হাওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে ক্রমশ চাপ বাড়াচ্ছিল তৃণমূল। বিকেলে তার পাল্টা দিলেন রাজ্যপাল।

রাজ্যপাল জগদীপ ধনকর এদিন দাবি করেন, রাজ্য সরকার তাঁর ঘাড়ে বন্দুক রেখে এসসি এসটি বিল নিয়ে রাজনীতি করছে। তাঁকে নিয়ে রাজনীতি করছে। রাজ্য সরকারকে পরামর্শের সুরেই তিনি বলেন এসব না করতে। তাঁর দাবি, কেন্দ্রে এসসি এসটি আইন রয়েছে। তা সত্ত্বেও কেন রাজ্য সরকার এই আইন আনার চেষ্টা করছে তা রাজ্য সরকারকে বিস্তারিতভাবে তাঁকে জানাতে। কিন্তু রাজ্য সরকারের কোনও আধিকারিক তাঁর কাছে আসেননি। সব না জেনে তাই তাঁর পক্ষেও সই করা সম্ভব হয়নি।

রাজ্যপাল এদিন বলেন, তিনি সাংবিধানিক পদের আওতায় থেকেই যা করার করছেন। তিনি রকেট গতিতে চলছেন। কিন্তু রাজ্য সরকারই গরুর গতিতে চলছে। তিনি এও বলেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। অথচ তিনি বিধানসভায় গিয়ে বিধানসভার গেট বন্ধ পেলেন। তিনি সেখানে ঢুকতে পারেননি। এতে তাঁর হৃদয় ব্যথিত হয়েছে। সারাদিনের পর রাজ্য ও রাজ্যপাল সংঘাত কিন্তু একদম অন্য মাত্রা ছুঁল।

News Desk

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026