National

ভক্তদের জন্য সুসংবাদ, আরও সহজ হতে চলেছে পুরীর জগন্নাথ দর্শন

পুরী বাঙালিদের তীর্থস্থানও বটে, আবার ঘোরার জায়গাও বটে। আর পুরীর সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার শ্রী জগন্নাথ মন্দির। সেই জগন্নাথদেব দর্শন এখন সহজ হচ্ছে।

বাঙালিরা কটা দিনের জন্য পুরী ঘোরাটা ঘুরেই নেন। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যিনি জীবনে একবারও পুরী যাননি। অল্প সময়ের মধ্যে পৌঁছনো যায় সমুদ্রের ধারে। আবার দর্শন করা হয় শ্রী জগন্নাথদেবকেও।‌

পুরীর মন্দির গত ২ বছর ধরে বারবার বন্ধ হয়েছে ভক্তদের জন্য। পুরীর অন্যতম আকর্ষণ সেখানকার রথযাত্রা গত ২ বছর ধরে ভক্ত শূন্য অবস্থায় পালিত হয়েছে। যদিও বা মন্দির খুলছে তো একগুচ্ছ নিয়ম পালন করে তবেই সেখানে প্রবেশাধিকার মিলছে।

এখনও সেই নিয়মের বন্ধন অটুট। তবে এবার মন্দিরে ভক্ত প্রবেশের নিয়ম অনেকটাই শিথিল হচ্ছে। যা মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের জন্য সুখবর বয়ে এনেছে।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শিথিল হচ্ছে মন্দিরে প্রবেশের নিয়ম। ওইদিন থেকে আর ভক্তদের মন্দিরে প্রবেশের জন্য টিকার ২টি ডোজ নেওয়া হয়েছে কিনা তার প্রমাণ দাখিল করতে হবে না। অর্থাৎ ডবল ডোজের সার্টিফিকেট আর মন্দিরে প্রবেশের জন্য দেখাতে হবেনা। এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে বাকি নিয়ম অব্যাহত থাকবে। মুখে মাস্ক রাখা। দূরত্ববিধি বজায় রাখা। মন্দির প্রতি রবিবার বন্ধ রাখা। এগুলি যেমন চলছে চলবে।

রবিবার মন্দির জীবাণুমুক্তকরণের জন্য এখন বন্ধ রাখা হচ্ছে। দেশজুড়ে তো বটেই, ওড়িশায় এখন সংক্রমণ নিম্নমুখী হওয়ায় নিয়ম শিথিল করল মন্দির কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026