National

ভক্তদের জন্য পুরীর শ্রী জগন্নাথ দর্শনের সুযোগ বাড়ল

করোনার জেরে বন্ধ থাকার পর ফের পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা খুলে গিয়েছিল গত অগাস্ট মাসে। ভক্তদের দর্শন সুবিধা আরও বাড়ল সেপ্টেম্বরে।

গত অগাস্ট মাসে খুলে গিয়েছিল পুরীর মন্দিরের দরজা। ধাপে ধাপে সকলের জন্য খুলে যাওয়ার পরও প্রতি সপ্তাহের শনি ও রবিবার বন্ধ থাকছিল মন্দিরের দরজা। ওড়িশা জুড়ে এতদিন শনি ও রবিবার শাটডাউন পালিত হচ্ছিল। সেই শাটডাউন তুলে নিল ওড়িশা সরকার।

আর তা তুলে নেওয়ার পরই পুরীর মন্দিরের দরজা শনিবারও খুলে গেল ভক্তদের জন্য। এখন থেকে শনিবারও ভক্তরা প্রবেশ করতে পারবেন মন্দিরে।

ফলে সপ্তাহে আর ৫ দিন নয়, ৬ দিনই মন্দিরে প্রবেশের অনুমতি মিলল। গত বুধবার মন্দির কর্তৃপক্ষের তরফে শনিবারও খুলে রাখার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

তবে রবিবার দিন বন্ধ থাকবে মন্দির। মন্দির চত্বর স্যানিটাইজ করার জন্য ওইদিন ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকছে।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল সাধারণ মানুষ ও ভক্তদের জন্য। কেবল সেবায়েতরা নিত্য সেবার জন্য মন্দিরে প্রবেশ করছিলেন।

সেভাবেই সেবায়েত ও মন্দির কর্তৃপক্ষের উপস্থিতিতে পালিত হয় রথযাত্রা। তখনও সাধারণ মানুষ দর্শনের অধিকার পাননি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়।

গত ২৪ এপ্রিল বন্ধ হয়েছিল পুরীর মন্দিরের দরজা। তারপর তা খোলে গত ১২ অগাস্ট। তবে কেবলমাত্র সেবায়েতদের পরিবারের লোকজনই প্রবেশ করতে পারছিলেন মন্দিরে।

গত ১৬ অগাস্ট থেকে মন্দিরে প্রবেশের সুযোগ পান পুরী পুরসভার বাসিন্দারা। ২৩ অগাস্ট থেকে পুরীর মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যায়।

মন্দিরের দরজা খুলে গেলেও রয়েছে একগুচ্ছ শর্ত। মন্দিরে প্রবেশ করতে গেলে মুখে মাস্ক থাকতে হবে। সঙ্গে থাকতে হবে সচিত্র পরিচয়পত্র। সেইসঙ্গে করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ গ্রহণের সার্টিফিকেট অথবা ৯৬ ঘণ্টার মধ্যে করা করোনার আরটি-পিসিআর রিপোর্ট থাকতে হবে।

রিপোর্ট নেগেটিভ হতে হবে। পলিথিন ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দির সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026