National

৩ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনাবসান

৩ বারের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের দাপুটে নেতা। বিহারের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবে যাঁকে মনে করা হত সেই জগন্নাথ মিশ্রর জীবনাবসান হল সোমবার। দিল্লিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর ছেলে নীতীশ মিশ্র পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানান সকাল ৯টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ মিশ্র।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ৩ বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। ১৯৭৫ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৮০ সালে ফের মুখ্যমন্ত্রী হন। ১৯৮৯ সালে আবার বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসেন এই কংগ্রেস নেতা। সেই দাপুটে নেতার এদিন মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

জগন্নাথ মিশ্র ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর দিল্লিতে চিকিৎসা চলছিল। বর্তমানে তিনি তাই দিল্লিতেই ছিলেন। অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। যার চিকিৎসা চলছিল। অবশেষে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে জীবনাবসান হয় তাঁর। বিহার রাজনীতির এক মাইলস্টোন হয়ে রইলেন তিনি। বিহার রাজনীতির কথা উঠলে জগন্নাথ মিশ্র নামটা ফিরে আসবেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026