Kolkata

প্রবেশিকা ফেরানোর দাবিতে যাদবপুরে অনশনে ছাত্রছাত্রীরা

এ বছরের মত কলা বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা তুলে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে জায়গায় ক্লাস ১২-র বিভিন্ন বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ছাত্র ভর্তির কথা জানিয়ে দিয়েছে তারা। প্রবেশিকা পরীক্ষায় দিনক্ষণ ঘোষণা করেও তা সরিয়ে নিয়ে রাতারাতি নম্বরের ভিত্তিতে ভর্তির সিদ্ধান্তের পিছনে সরকারি হস্তক্ষেপ দেখছেন অধ্যাপক থেকে পড়ুয়াদের একাংশ। যাদবপুরের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেক শিক্ষাবিদও। তাঁদের মতে এতে শিক্ষার মান পড়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত মানছেন না খোদ বিশ্ববিদ্যালয়েরই ইংরাজি, তুলনামূলক সাহিত্যের মত কয়েকটি বিভাগের অধ্যাপক, অধ্যাপিকারা।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবেশিকা বন্ধ করে নম্বরের ভিত্তিতে ছাত্র ভর্তির কথা জানানোর পর থেকেই বিক্ষোভে উত্তাল ছাত্রছাত্রীরা। গত শুক্রবার রাত থেকে অনশন শুরু করেছেন ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের দাবি, প্রবেশিকা ফেরাতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শনিবার সকালেও বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী বিক্ষোভে অংশ নেন। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, হয় বিশ্ববিদ্যালয় তাঁদের কথা শুনুক। নতুবা তাঁরা আগামী দিনে আমরণ অনশনে যেতে বাধ্য হবেন। ফলে নম্বরের ভিত্তিতে ছাত্র ভর্তির কথা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিলেও তা যে খুব সুগম হবে তেমন কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে কেউই মনে করছেন না।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026