Kolkata

৪ নম্বর গেটে ইউনিয়ন অফিসে ভাঙচুর, তাণ্ডব চালাল এবিভিপি

রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে চরম অরাজকতার ছবি উঠে এল। একদিকে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছাত্রছাত্রীদের হাতে হেনস্থা, নিগ্রহের শিকার হলেন। তাঁকে উদ্ধার করতে ছুটে আসতে হয় রাজ্যপালকে। অন্যদিকে এবিভিপি সন্ধে থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পাল্টা তাণ্ডব শুরু করে। ছিলেন দুর্গা বাহিনীর সদস্যরাও। প্রথমে তাঁরা ৪ নম্বর গেটের সামনের রাস্তায় আন্দোলনে সামিল হন। তারপর তাঁরা ঢুকে পড়েন ক্যাম্পাসে।

৪ নম্বর গেটের মুখেই ইউনিয়ন রুম। সেই ইউনিয়ন রুমে ভাঙচুর শুরু করেন এবিভিপি সদস্যরা। একের পর এক টেনে বার করে আনা হয় কম্পিউটার থেকে সাইকেল, ক্যারাম বোর্ড, চেয়ার, টেবিল। ভেঙে তছনছ করা হয়। ইউনিয়নের বড় বড় ফেস্টুন বাইরে বার করে এনে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে সেসব ফেস্টুন।

৪ নম্বর গেট ফাঁকা করে বাবুল সুপ্রিয় ও রাজ্যপালের জন্য পথ প্রশস্ত করতেই নাকি এমন তাণ্ডব বলে দাবি করেন এখানে উপস্থিত তাণ্ডবকারীরা। তাঁরা ইউনিয়ন রুমে যেভাবে ভাঙচুর চালান তাতে রুমের কিছু অবশিষ্ট ছিলনা। ছাত্র সংসদের দায়িত্বে থাকা এসএফআইয়ের সেই ইউনিয়ন অফিস তছনছ করে দেওয়ালে এবিভিপি লিখে দেওয়া হয়। পরে তাঁদের বার করে পুলিশ ঘিরে নেয় গেটের মুখ। এবিভিপি কর্মীরা এরপর রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে থাকেন। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026