Kolkata

তিনি ব্যর্থ, অনশনরত ছাত্রছাত্রীদের সামনে মেনে নিলেন উপাচার্য

সোমবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে কার্যত ব্যর্থতা মেনে নিলেন উপাচার্য সুরঞ্জন দাস। প্রকাশ্যেই তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। ছাত্রছাত্রীদের তিনি জানান, ভর্তি প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বক্তব্য শুনতে তিনি বাধ্য। তাঁর জায়গায় দাঁড়িয়ে তাঁর এছাড়া উপায় ছিলনা। তিনি আইনের বাইরে যেতে পারেননা। তারপর কিন্তু তাঁর একটি কথা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ছাত্রছাত্রীদের একাংশ। সুরঞ্জনবাবু জানান, তিনি চেয়ারে থাকলে তাঁর বক্তব্য একরকম। আর চেয়ারের বাইরে থাকলে তাঁর অন্য মত। প্রশ্ন উঠছে তাহলে কি এদিন তিনি মেনে নিলেন কোনও চাপের মুখেই তাঁকে নতি স্বীকার করতে হয়েছে? সে প্রশ্ন উঠছে।

এদিন তিনি ছাত্রছাত্রীদের অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। বলেন, এ নিয়ে আচার্যের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে। যতদিন না আচার্যের রিপোর্ট আসছে ততদিন পর্যন্ত অনশন বন্ধ রাখার আহ্বান জানান তিনি। এদিকে এদিন অনশনরত ছাত্রছাত্রীদের মধ্যে এক ছাত্রী দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026