সৌন্দর্য আর যৌন আবেদনের সার্থক মিশেল তিনি। শ্রীলঙ্কান এই সুন্দরী অভিনয়গুণে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি বলিউডে। তবে তাঁর রূপের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ বাজার ধরতে এবারে তাই নিয়ে আসতে চলেছেন তাঁর ‘কামসূত্র’।
এইটুকু শুনে উত্তেজিত হওয়ার কিছু নেই। কামসূত্র জ্যাকলিনের আসন্ন কোন ছবি নয়। আসলে অভিনয়ের সাথে সাথে অনেক অভিনেতা-অভিনেত্রী ব্যবসাটাও চুটিয়ে করেন। জানা গেছে, জ্যাকলিনের নাকি মন গেছে হোটেল ব্যবসার দিকে। তাই তিনি তাঁর উপার্জনের কিছুটা বিনিয়োগ করতে চলেছেন চিনের হোটেল ব্যবসায়। সেই হোটেলের জন্য ‘কামসূত্র’ নামটি মনে ধরেছে ‘কিক’ ‘ঢিসুম’ খ্যাত অভিনেত্রীর। এখন দেখার নাম বিতর্কে না পড়ে জ্যাকলিনের ‘কামসূত্র’ তাঁকে কতটা ব্যবসায়িক সাফল্য এনে দেয়।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…