Entertainment

বিমান ধরায় বাধা, বিমানবন্দরে আটকানো হল জ্যাকলিন ফার্নান্ডেজকে

বিমান ধরতে আসা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে বিমানবন্দরেই আটকেই দিলেন কর্তৃপক্ষ। বলিউডের প্রথমসারির অভিনেত্রী আটকে রইলেন বিমানবন্দরেই। অকারণে অবশ্য তাঁকে আটকানো হয়নি।

বিমান ধরে এ শহর থেকে ও শহর হামেশাই যাতায়াত করতে হয় ব্যস্ত অভিনেতাদের। বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও কাজে যাচ্ছিলেন দিল্লিতে। বিমান ধরতে তিনি মুম্বই বিমানবন্দরে হাজির হন।

সেখানে হাজির হতেই তাঁকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। একেবারে আইন মেনেই তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিনেত্রীকে জানায় কর্তৃপক্ষ।

বিমানবন্দরেই এরফলে আটকে থাকতে হয় জ্যাকলিনকে। দীর্ঘক্ষণ পর তিনি ছাড়া পান। অবশ্য তাঁর দিল্লি যাওয়া আটকায়নি। পরে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু কেন তাঁকে এভাবে আটকে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ?

জ্যাকলিন ফার্নান্ডেজকে কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ডেকে পাঠিয়েছিল। তাঁকে একটি বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা।

শুধু জ্যাকলিন নন, আরও ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই মামলায়। তারপরই জ্যাকলিন যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ইডি। সংবাদ সংস্থা জানাচ্ছে জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়। যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন।

এদিন মুম্বই বিমানবন্দরে জ্যাকলিন নামতেই তাঁকে আটকে দেওয়া হয় ওই সার্কুলারের ভিত্তিতেই বলে জানা যাচ্ছে। পরে যখন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে তিনি দেশ ছাড়ছেন না, যাচ্ছেন দিল্লি, তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়। জ্যাকলিন বিমান ধরতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026