Entertainment

জানুয়ারি থেকে আক্রমণাত্মক হচ্ছেন জ্যাকলিন

মাঝে বাকি ডিসেম্বর। তারপরই নতুন বছর ২০২০। আর সেই জানুয়ারিতেই আক্রমণাত্মক রূপে চলে যেতে চলেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ! অবাক হচ্ছেন! আসলে জানুয়ারি থেকে শুরু হচ্ছে জ্যাকলিনের নতুন সিনেমা অ্যাটাক-এর শ্যুটিং। সিনেমায় একজন হিরো। ২ জন হিরোইন। জ্যাকলিনের সঙ্গে থাকছেন রাকুল প্রীত সিং। অন্যদিকে হিরোর ভূমিকায় থাকছেন জন আব্রাহাম। ২ হিরোইন থাকায় জ্যাকলিনের অবশ্য কোনও আপত্তি নেই। রাকুল প্রীত এই সিনেমায় থাকায় তিনি বরং খুশিই হয়েছেন।

জ্যাকলিন জানিয়েছেন, এই সিনেমায় রাকুল প্রীতের চরিত্রটাও দারুণ। তাঁর আশা রাকুল ওই চরিত্রটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারবেন। আর জন আব্রাহামের সঙ্গে আবার জুটি বাঁধতে পেরেও খুশি জ্যাকলিন। সিনেমাটি মূলত অ্যাকশনধর্মী। এজন্য বিদেশ থেকে স্টান্ট কোঅর্ডিনেটর আনা হয়েছে। জন আব্রাহামই এই সিনেমার প্রযোজক। অন্যদিকে এই সিনেমা দিয়েই পরিচালক হিসাবে হাতেখড়ি করতে চলেছেন লক্ষ রাজ আনন্দ।

হালে একটি ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধনে এসে অ্যাটাক সম্পর্কে বলেন জ্যাকলিন। তার আগেই অবশ্য সোশ্যাল সাইটে জন আব্রাহাম অ্যাটাক সম্বন্ধে জানিয়েছিলেন। জ্যাকলিন জানিয়েছেন অ্যাটাক সিনেমায় তাঁর চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ হিরোইনের ২টি দিক রয়েছে। ফলে ২ জনকেই ভাল কাজ করতে হবে। সিনেমার শ্যুটিং জানুয়ারিতে শুরু হচ্ছে ঠিকই। তবে কোথায় শুরু হবে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026