Entertainment

‘এক দো তিন’ গানে আগুন ধরাতে হাজির ‘মোহিনী’ জ্যাকলিন

সালটা ১৯৮৮। সে বছর আরব সাগরের তীরে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়েছিল ‘মোহিনী’। সেই ঝড় দুরমুশ করে দিয়েছিল লক্ষ লক্ষ হৃদয়। সেই মোহিনী আর কেউ নন, বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। ‘তেজাব’ ছবিতে ‘এক দো তিন’ গানের তালে নেচে ভক্তদের বুকে আগুন ধরিয়ে দিয়েছিলেন তিনি। সেই আগুন ৩০ বছর পর ফের জ্বলে উঠতে চলেছে রুপোলী পর্দায়। সৌজন্যে টাইগার শ্রফ অভিনীত আসন্ন ছবি ‘বাগী ২’। ছবিতে মোহিনী জাদুতে দর্শকদের মোহিত করতে আসরে নেমেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনের নতুন ‘মোহিনী’ অবতার সামনে এসেছে। ২৫ সেকেন্ডের টিজারে জ্যাকলিনকে দেখা যাচ্ছে ‘হট অ্যান্ড সেক্সি লুক’-এ। তাঁর সেই মোহময়ী লুক সামনে আসতেই তোলপাড় ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

৮০-র দশকের সুপারহিট গান ‘এক দো তিন’। গানের দৃশ্যে অমলিন সৌন্দর্য দিয়ে দর্শকদের মন জিতে নেন মাধুরী। তাঁর নিখুঁত নৃত্যভঙ্গিকে কুর্নিশ না জানিয়ে পারেননি সেকালের বাঘা বাঘা সমালোচক। প্রশিক্ষণ দিয়ে মাধুরীকে মোহিনী করে তুলতে কম খাটতে হয়নি কোরিওগ্রাফার সরোজ খানকে। ২০১৮-র ‘মোহিনী’-কে আরও স্মার্ট-ঝকঝকে করে তোলার দায়িত্ব ফের পড়েছে তাঁর ঘাড়ে। তবে এবারে তিনি সঙ্গে পেয়েছেন আহমেদ খান, গণেশ আচারিয়ার মত বিখ্যাত কোরিওগ্রাফারদের। মাধুরীকে টেক্কা দিতে কোনওরকম আপোষে যেতে চাননি বাগী ২-র প্রযোজক। ১৯৮৮-র থেকে যেন আরও বেশি ‘মোহিনী’ লাগে জ্যাকলিনকে। নির্দেশমতো দিনরাত এক করে মাধুরীর গোলাপি ও হলুদ রঙের পোশাককে ‘হটকে’ লুক দিয়েছেন ডিজাইনার মণীশ মালহোত্রা। নতুন রিমেকে জ্যাকলিনকে তিনি পরিয়েছেন গোলাপি ও হলুদ রঙের বিকিনি ও স্কার্ট। কোমরে দিয়েছেন উজ্জ্বল স্টোনের কোমরবন্ধনী। পারদ চড়াতে গানে ব্যবহার করা হয়েছে আলোর কারসাজি। এইসব দিয়েই মাধুরীর ফেলে যাওয়া জুতোয় পা গলিয়েছেন শ্রীলঙ্কান সুন্দরী। কাজটা যে খুব একটা সহজ নয় সেকথা ভালো মতই জানেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী। তাই ‘এক দো তিন’-কে আগেভাগেই মাধুরীর নামে উৎসর্গ করেছেন জ্যাকলিন। বাকি লড়াইটা তাঁর নিজের সঙ্গেই। এখন দেখার, ‘সিনিয়র’ মোহিনীকে কতটা কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে পারেন ‘জুনিয়র’ মোহিনী।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026