Entertainment

ভারতীয় বন্ধুর জন্য ডিনারের আয়োজন করলেন জ্যাকি চ্যাং

‘ভ্যানগার্ড’ নামে একটি সিনেমার শ্যুটিং করছিলেন প্রবাদপ্রতিম অভিনেতা জ্যাকি চ্যাং। দুবাই শহরে চলছিল শুটিং। তখনই খবর পান দুবাইতেই তখন রয়েছেন ভারতীয় সিনেমার পরিচিত মুখ তথা জ্যাকির কাছের বন্ধু সোনু সুদ। জ্যাকি ও সোনু একটি সিনেমাও করেছেন একসঙ্গে। ২০১৭ সালে তাঁরা করেন ‘কুং ফু যোগা’। সিনেমা যেমন হিট করে, তেমনই ২ জনের বন্ধুত্বের গভীরতাও বৃদ্ধি পায়। এমনকি জ্যাকির গোটা পরিবারের সঙ্গেই সোনুর সম্পর্ক খুব ভাল।

সোনু দুবাইতে জানতে পেরেই নাকি জ্যাকি চ্যাং শুটিং আগেভাগে গুটিয়ে ফেলেন। দ্রুত একটি ডিনারের আয়োজন করে ফেলেন। দুবাইয়ের একটি ইতালিয়ান রেস্তোরাঁয় সেই ডিনারের বন্দোবস্ত হয়। যেখানে জ্যাকির পরিবারের লোকজনও ছিলেন। জ্যাকির আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে হাজির হন সোনু।

সংবাদ সংস্থা জানাচ্ছে, ডিনারে ২ বন্ধুর দেখা, গল্পের মাঝে একটি সিনেমা নিয়েও আলোচনা হয়। কুং ফু যোগা-র দ্বিতীয় পার্ট করা নিয়ে দুজনের বেশ কিছুক্ষণ আলোচনা হয়। যা লেখার কাজ এখন চলছে। ফলে কুং ফু যোগা পার্ট ২-তেও ভারতবাসী জ্যাকি চ্যাং-এর মত হলিউড খ্যাত অভিনেতার সঙ্গে ভারতীয় অভিনেতা সোনু সুদকে দেখতে পাবেন এমনটা ধরে নেওয়া যেতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026