Entertainment

‘ইন্টারকোর্স’-এ আপত্তি পেহলাজের

ইংরাজিতে ‘ইন্টারকোর্স’। বাংলায় যার মানে দাঁড়ায় ‘সঙ্গম’। টিভিতে সিনেমার প্রোমোশনে এই ইন্টারকোর্স শব্দটির ব্যবহার নিয়ে এবার আপত্তি তুললেন সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালনি।

উড়তা পঞ্জাব সিনেমা নিয়ে পেহলাজ নিহালনির সেন্সরের কাঁচি সারা ভারতে আলোড়ন ফেলেছিল। সেই পেহলাজ নিহালনির সিনেমা জগতে পরিচিতিই হয়ে দাঁড়িয়েছে কাঁচি স্পেশালিষ্ট হিসাবে। সেই নিহালনি এবার প্রশ্ন তুললেন শাহরুখ খান-অনুষ্কা শর্মার নতুন ছবি জব হ্যারি মেট সেজল-এর টিভি প্রোমোতে ‘ইন্টারকোর্স’ শব্দের ব্যবহার নিয়ে।

পূর্বতন অভিজ্ঞতা থেকে এবার অনেকটা গুছিয়ে প্রসঙ্গটি সামনে এনেছেন পেহলাজ। তাঁর সাফ কথা, যদি অভিভাবকদের ১২ বছরের নিচের সন্তানদের এসব কথা শোনায় কোনও আপত্তি না থাকে, তবে তাঁরও ছাড়পত্র দিতে আপত্তি নেই। ১ লক্ষ ভোট যদি বলে টিভি প্রোমোশনে সিনেমায় থাকা ইন্টারকোর্স শব্দটি নিয়ে কোনও সমস্যা নেই, তবে তাঁরও এ বিষয়ে কোনও আপত্তি নেই।

সেন্সর বোর্ড তরফে জানানো হয়েছে, যেহেতু টিভি একটি পারিবারিক মাধ্যম, তাই সেখানে কিছু বিধিনিষেধ আছে। যা অনুসরণ করা জরুরি। ফলে টিভি প্রোমোতে ইন্টারকোর্স শব্দটি নিয়ে বড় প্রশ্নের মুখে দাঁড়াল শাহরুখের নতুন ছবি।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026