গত একমাস ধরেই চলছিল সাজসাজ রব। মার্কিন প্রেসিডেন্টের মেয়ে তথা হোয়াইট হাউসের পরামর্শ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের শহরে পা রাখার আগেই ভোল বদলে ফেলা হয়েছিল হায়দরাবাদের। অবশেষে এদিন ভোরে হায়দরাবাদে পা রাখলেন ইভাঙ্কা। গ্লোবাল অন্ত্রোপ্রনরশিপ সামিট-এ যোগ দিতেই তাঁর ভারত আগমন। কালো সাদা ডিজাইনার পোশাকে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এদিন স্বামীকে সঙ্গে করেই পা রাখেন ইভাঙ্কা। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বহু শিল্পপতি ও লগ্নিকারী।
৩ দিনের এই সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে নতুন উদ্যোগের ক্ষেত্রে মহিলাদের সামনে আনা। সম্মেলনে অংশ নিচ্ছেন ১০টি দেশের কেবল মহিলা প্রতিনিধিরা। যারমধ্যে রয়েছে আফগানিস্তান, সৌদি আরব, ইজরায়েলের মত দেশ। এছাড়া নতুন উদ্যোগের ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতার বিভিন্ন দিকও আলোচিত হবে এই সম্মেলনে। মাধাপুরের হোটেল ট্রাইডেন্টে থাকার বন্দোবস্ত হয়েছে ইভাঙ্কা ট্রাম্পের। সম্মেলনে উদ্বোধনী ভাষণের আগে ইভাঙ্কার সঙ্গে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। খুব স্বাভাবিকভাবেই এই বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়টি সামনে থাকবে। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাজ ফলকনামা প্যালেসে এক রাজকীয় নৈশভোজে অংশ নেবেন ট্রাম্প কন্যা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…