দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৭ জনের। আহত বহু। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইতালির পুগলিয়া এলাকায়। পুগলিয়ার দুটি শহর কোরাতো ও আন্দ্রিয়ার মধ্যে লোকাল ট্রেনে যোগাযোগ। এই দুই স্টেশনের মধ্যে চলা দুটি লোকাল ট্রেন একই লাইনে বিপরীত মুখে আসছিল। দুটিরই গতি এত বেশি ছিল যে মুখোমুখি সংঘর্ষের পর ট্রেনের অনেক টুকরো হাওয়ায় উড়ে গিয়ে পড়ে পাশের অলিভ বনে। ট্রেনের টুকরোতে ভরে যায় লাইন সংলগ্ন জঙ্গল। এদিকে এমন ভয়ংকর দুর্ঘটনায় হতবাক গোটা এলাকা। এখনও দুর্ঘটনার সঠিক কারণ পরিস্কার নয়। তবে প্রাথমিক অনুমান সিগনালিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই এতবড় দুর্ঘটনার সাক্ষী হতে হল ইতালিকে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…