World

মেট্রো স্টেশনে বেলাগাম গতিতে ছুটল চলমান সিঁড়ি, আহত ২০

সব ঠিকঠাক চলছিল। ভিড়ও ছিল যথেষ্ট। অনেক রাশিয়ান ফুটবল অনুরাগী ভিড় করেছিলেন স্টেশনে। চলমান সিঁড়ি বেয়ে তাঁরা নেমে আসছিলেন। ছিলেন অনেক বয়স্ক ব্যক্তি, মহিলা ও শিশু। চলমান সিঁড়ির একটি গতি আছে। তার সঙ্গে সকলেই অভ্যস্ত। কিন্তু আচমকাই ইতালির রিপাবলিকা মেট্রো স্টেশনে দ্বিগুণ গতিতে ছুটতে থাকে চলমান সিঁড়ি। বেলাগাম চলমান সিঁড়ি তখন ভিড়ে ঠাসা। সিঁড়িতে থাকা কেউই এই গতির সঙ্গে তাল সামলে উঠতে পারেননি। ফলে হুড়মুড়িয়ে সিঁড়িতে করে গিয়ে আছড়ে পড়তে থাকেন নিচে। একে অপরের ঘাড়ে পড়ে যেতে থাকেন মানুষজন। কার্যত দলা পাকানো অবস্থার সৃষ্টি হয়। আহত হন ২০ জন। এঁদের মধ্যে কয়েকজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে।

কীভাবে হল এই দুর্ঘটনা? তা তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে ইতালির বিভিন্ন পত্রিকা জানাচ্ছে, চলমান সিঁড়িটি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই এভাবে ছুটতে থাকে। তবে এই ঘটনা ঘটার আগে রাশিয়ার কিছু ফুটবল সমর্থক চলমান সিঁড়িতেই নাচানাচি করছিলেন বলে অভিযোগ সামনে এসেছে।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026