World

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে। পুরো চুরিটা সম্পূর্ণ করতে মাত্র ৩ মিনিট সময় নেয় চোরেরা।

প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুঃসাহসিক চুরির কথা এখন বিশ্বের প্রায় সকলের জানা। এবার অবশ্য প্যারিস নয়, চুরি হল ইতালির একটি মিউজিয়ামে।

যেখানে রাখা ৩টি দুষ্প্রাপ্য চিত্র নিয়ে পালিয়ে গেল চোরেরা। যার আনুমানিক মোট মূল্য ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪ কোটি টাকা।

যে ৩টি চিত্র নিয়ে পালিয়েছে চোরেরা তার মধ্যে একটির নাম দ্যা ফিশ অর্থাৎ মাছ। যা এঁকেছিলেন ফ্রান্সের বিখ্যাত চিত্রকর পিয়েঁ অগাস্তে অরনোয়ঁ। যা এখনও মানুষকে অভিভূত করে দেয়।

ইতালির শহর পার্মা-র কাছেই রয়েছে এই মিউজিয়ামটি। সেখানেই রাতের অন্ধকারে লুকিয়ে মিউজিয়ামে প্রবেশ করে চোরেরা। তারপর সময় নষ্ট না করে মাত্র ৩ মিনিটেই চুরি করে পালিয়ে যায়। এই ব্যক্তিগত মিউজিয়ামটি যাঁর তৈরি তিনি নিজেই একথা পরিস্কার করেন।

এখান থেকে দ্যা ফিশ ছাড়াও যে ২টি বহুমূল্য চিত্র চুরি গেছে সে ২টি ২ ফরাসি চিত্রকর পল সেজান এবং হেনরি মাতিসে-র আঁকা। যাঁরা পেন্টিং বিশেষজ্ঞ তাঁদের কাছে এই সব চিত্র অমূল্য সম্পদ।

এদিকে ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ওই চিত্র ৩টি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কীভাবে মিউজিয়ামের প্রধান ফটক ভেঙে এভাবে চোরেরা উত্তর ইতালিতে অবস্থিত এই মিউজিয়ামে প্রবেশ করল তাও খতিয়ে দেখা হচ্ছে। চোরেরা আগে থেকেই এই চুরির পরিকল্পনা সাজিয়ে রেখেছিল কিনা তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

News Desk

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কন্যা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026