World

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের ওপর কিটক্যাট উধাও। গরু খোঁজা খুঁজছেন তদন্তকারীরা।

শিশু থেকে বৃদ্ধ, কিটক্যাট প্রায় সকলের পছন্দ। চকোলেটপ্রেমীদের কাছে তো কিটক্যাট অন্যতম উপাদেয়। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। খান কতক নয়, এক গাড়ি কিটক্যাট উধাও হয়ে গেছে। যাতে মোট কিটক্যাটের সংখ্যা ছিল ৪ লক্ষ ১৩ হাজার ৭৯৩টি।

১২ টন ওজনের ওই বিপুল পরিমাণ কিটক্যাট এভাবে মাঝপথ থেকে কে বা কারা নিয়ে গেল সেটাই খুঁজে দেখছেন তদন্তকারীরা। কিটক্যাট এখন সুইৎজারল্যান্ডের সংস্থা নেসলের। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে মধ্য ইতালিতে।

সেখান থেকে এই ১২ টন কিটক্যাট যাচ্ছিল পোল্যান্ডে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথ থেকে উধাও হয়ে যায় এই বিপুল পরিমাণ কিটক্যাট।

কোথায় গেল ওই কিটক্যাট? সেটা পরিস্কার নয়। তবে সংস্থার তরফে এটা নিশ্চিন্ত করেই জানানো হয়েছে যে এই চুরি কোনওভাবেই যোগানে ঘাটতি তৈরি করবেনা। গ্রাহকরা যেমন ভাবে কিটক্যাট পাচ্ছিলেন সেটাই পাবেন।

৪ লক্ষের ওপর কিটক্যাট চুরির পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়েছে। নানাধরনের মজার মিমে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। এত কিটক্যাট চুরি করে কার কি লাভ তা বোঝা যাচ্ছেনা।

তবে সংস্থা এই নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে তারা মজা পাচ্ছে বেশি। নেসলের মুখপাত্রও বিষয়টি নিয়ে মজায় মেতেছেন। মজা করে বলেছেন, কিটক্যাটের ট্যাগলাইন হল হ্যাভ এ ব্রেক উইথ কিটক্যাট। চোরেরা এই ব্রেক কথাটা একটু বেশিই আক্ষরিক ভাবে নিয়ে নিয়েছে।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026