World

মাটি খুঁড়ে পাওয়া ২ শিশুর দেহে আশ্চর্য বেল্ট, রহস্যভেদ করতে হিমসিম খাচ্ছেন বিশেষজ্ঞেরা

মাটি খুঁড়ে পাওয়া গেল ২ শিশুর কঙ্কালের গায়ে ২টি অতি বড় বেল্ট। ওই বেল্ট কেন ২ শিশুর দেহে সে রহস্যের কিনারা করতে পারছেন না প্রত্নতাত্ত্বিকরা।

প্রায় ২৫০০ বছর পুরনো একটি সমাধিক্ষেত্র। মাটি খুঁড়ে সেই সমাধিক্ষেত্রের দেখা পেলেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে ২টি শিশুর প্রায় প্রস্তরীভূত কঙ্কাল। যেটা প্রত্নতাত্ত্বিকদের অবাক করে দিয়েছে তা হল ওই ২ শিশুর দেহে আটকে থাকা ব্রোঞ্জের অতিকায় বেল্ট।

এ বেল্ট প্রত্নতাত্ত্বিকদের অচেনা নয়। যেখানে এই ২ শিশুর দেহাবশেষ পাওয়া গেছে সেই দক্ষিণ ইতালির এক বিস্তীর্ণ অঞ্চলে এর আগে খনন চালিয়ে প্রত্নতাত্ত্বিকরা অনেক পূর্ণ বয়স্ক মানুষের দেহ পান যাঁদের বুকের ওপর এমন বেল্ট দেখা গিয়েছিল।

প্রায় আড়াই হাজার বছর আগে এই অঞ্চলে যে যোদ্ধারা থাকতেন, যাঁরা মূলত সেনাবাহিনীর অংশ ছিলেন, তাঁরা এমন বেল্ট পরিধান করতেন। এটা ছিল তাঁদের পৌরুষ ও যোদ্ধার প্রতীক।

এটা কেবল সেই যোদ্ধাদের দেহেই শোভা পেত। এমনই জানতেন প্রত্নতাত্ত্বিকরা। কিন্তু তাঁদের সেই ধারনাকে ভুল প্রমাণ করে দিল এই ২ শিশুর দেহে থাকা এমন ২ যোদ্ধাদের বেল্ট। যার ওপর কারুকার্য করা। যেগুলি নেহাত হালকা নয়।

প্রত্নতাত্ত্বিকরা এই ২ শিশুর দেহে কেন এমন বেল্ট সে রহস্যের কিনারা করতে পারছেন না। তবে একাংশের বিশেষজ্ঞের অনুমান সেসময় কেবল যোদ্ধারাই নন, এই বেল্ট ছিল পারিবারিক সম্মান, সামাজিক পরিচিতিরও প্রতীক।

এমনকি এই বেল্ট হয়তো সে সময় এক আধ্যাত্মিক রক্ষাকবচ হিসাবেও ব্যবহৃত হত। তবে এসবই তাঁদের অনুমান মাত্র। শিশুদের দেহেও কেন এমন ভারী ব্রোঞ্জের যোদ্ধা বেল্ট তা খতিয়ে দেখার কাজ চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। খবরটি লাইভ সায়েন্স-এ প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই জায়গা করে নেয়।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026