World

১ বছরেও মানুষ পারেনি, এআই খুঁজে দিল পাহাড়ে হারিয়ে যাওয়া বৃদ্ধকে

১ বছর আগে হারিয়ে যান তিনি। পাহাড়ে পাহাড়ে ঘুরতে ভালবাসতেন। সেই পাহাড়েই হারিয়ে যান। মানুষের চেষ্টায় তাঁর খোঁজ মেলেনি। অবশেষে খুঁজে দিল এআই।

পেশায় একজন চিকিৎসক। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো তাঁর নেশা। ৬০ পার করা ওই বৃদ্ধের এই নেশাই তাঁকে টেনে নিয়ে গিয়েছিল একটি পাহাড়ি অঞ্চলে। সেখানে তিনি বেড়াতে যান ঠিকই, কিন্তু ফেরেননি। এরপর তাঁর খোঁজ শুরু হয়।

পাহাড়ি এলাকার অনেক জায়গাই অতি দুর্গম। তবু মানুষের তরফ থেকে খোঁজায় ত্রুটি ছিলনা। কিন্তু সবরকম চেষ্টা সত্ত্বেও ওই ব্যক্তির কোনও খোঁজ মেলেনি। এভাবে ১ বছর কেটে যায়।

অবশেষে সেই নিখোঁজ মানুষটিকে খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নেওয়া হয়। আর এআই খুঁজেও দেয় ওই ব্যক্তিকে। যদিও তাঁর প্রাণহীন নিথর দেহই উদ্ধার হয়েছে। তবে খোঁজ মিলল।

এআই-কে কাজে লাগিয়ে ইতালির পিডমন্ট নামে পাহাড়ি এলাকায় খোঁজ শুরু হয়। খোঁজ শুরুর পর বেশি সময় নেয়নি এআই। বিশাল পাহাড় জঙ্গলের মধ্যেই সে অন্য রং দিয়ে চিনিয়ে দেয় একটি হেলমেট। যেটি ওই ব্যক্তির ছিল।

অ্যালপাইন অরণ্যের মাঝেই একটি বিশেষ জায়গায় আলাদা রং দিয়ে প্রযুক্তি চিনে নেয় হেলমেটটিকে। জানিয়ে দেয় তার তথ্য। সেই তথ্য পেয়ে দ্রুত তা পাঠানো হয় দমকলের কাছে। দমকল ঠিক ওই জায়গায় হেলিকপ্টার নিয়ে খোঁজ শুরু করে।

তারপর এআই-এর নির্দেশিত স্থানেই ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। দুর্গম এলাকা থেকে বৃষ্টির মধ্যেই এই দেহ তুলে আনতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। তবে পাওয়া যায়।

যদিও সকলেই স্বীকার করে নিয়েছেন খুঁজে পেতে যতই বেগ পেতে হোক, এআই না থাকলে খুঁজেই পাওয়া যেত না। খবরটি ওয়্যার্ড নামে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026